
গুরুতর আহত ছাত্রলীগ নেতা রাকিবুল জানান, গতকাল রাত ৯টার দিকে তিনি তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে সেখানে উপস্থিত ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। কুপিয়ে তার ডান হাতের কবজি কেটে ফেলে। এ ছাড়া তার বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
পরে রাকিবুলের সমর্থকরাও তরিকুল ও রায়হানের ওপর হামলা চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



