Advertisement
জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে কাঁকৈরগড়া ইউনিয়নের বসনকোনা গ্রামে ছাত্রীকে তুলে নিয়ে বাসায় আটকে ধর্ষণের অভিযোগ উঠেছে চেয়ারম্যান পুত্রের বিরুদ্ধে। এঘটনার পর ওই ছাত্রী বিয়ের দাবিতে ওই চেয়ারম্যান পুত্রের বাড়িতে অবস্থান করলে তোলপাড় সৃষ্টি হয় এলাকা জুড়ে। এ খবর ছড়িয়ে পড়লে বিষয়টি মিমাংসার জন্য একটি চক্র চেষ্টা করেও ব্যর্থ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রী গত মঙ্গলবার তার নানার বাড়িতে বেড়াতে যায় পরে দুপুরে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মীর নূর মোহাম্মদের ছেলে মীর আবুল কাইয়ুম ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে তার বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে ভোরে বাড়ি থেকে পালিয়ে যায়। ওই দিন থেকেই ওই ছাত্রী বিয়ের দাবীতে ওই চেয়ারম্যান পুত্রের বাড়িতেই অবস্থান করছে।

শনিবার রাতে খবর পেয়ে ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ছাত্রীকে থানায় নিয়ে আসে। এরই প্রেক্ষিতে রোববার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মীর কাইয়ুমকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় সহায়তাকারি কাইয়ুমের চাচাতো ভাই মোকতাদিরকে গ্রেপ্তার করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.