‍জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলের খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ কেন্দ্রে ছোট বোনের হয়ে চলতি এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন অনার্স পড়ুয়া বড় বোন সাবিনা ইয়াসমিন।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে তাকে আটক করা হয়। পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আটক ভুয়া পরীক্ষার্থীর নাম সাবিনা ইয়াসমিন (২১)। সাবিনা ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. আব্দুল হেলিমের মেয়ে। সে ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মাহমুদা আক্তার জানান, এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ কেন্দ্রের ১০৯ নম্বর কক্ষে নিজের ছোট বোন নাসরীন জাহান সোনিয়ার হয়ে অংশ নেন বড় বোন সাবিনা। পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক খাতা স্বাক্ষরের সময় বুঝতে পেরে তাকে আটক করেন। পরে আটককৃত সাবিনাকে নিয়ে যাওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করা হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, সাজা পরোয়ানা পাওয়ার পর সাবিনাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.