Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও বড় ভাই
Bangladesh breaking news ঢাকা বিভাগীয় সংবাদ

ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও বড় ভাই

By Tarek HasanDec 13, 2024, 11:44 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের উত্তরবিরাঙ্গন গ্রামে পরকীয়ার জেরে ছোট ভাইয়ের স্ত্রী মাহিনুর আক্তারকে নিয়ে পালিয়েছে বড় ভাই। এ ঘটনা নিয়ে গত দুই দিন ধরে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বছর পূর্বে মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের সামসুদ্দিন সরদারের ছেলে ইতালি প্রবাসী পান্নু সরদারের সঙ্গে মাহিনুর আক্তারের বিয়ে হয়। পান্নু-মাহিনুর দম্পত্তির ৯ বছরের একটি কন্যাসন্তানও রয়েছে।

স্ত্রী-সন্তানের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে অর্থ উপার্জন করার জন্য ৫ বছর আগে পান্নু সরদার ইতালিতে পাড়ি জমান। কিছুদিন যেতে না যেতেই শুরু হয় বাচ্চু ও মাহিনুরের পরকীয়া প্রেম। এলাকায় বিষয়টি জানাজানি হলে বাচ্চু তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যায়।

অভিযুক্ত বাচ্চু ও মাহিনুর গাজীপুরের টঙ্গীতে গিয়ে বসবাস করছেন বলে লোকমুখে শোনা যায়। অভিযুক্ত বাচ্চু সরদারের স্ত্রী ও ২ সন্তান রয়েছে। সেই স্ত্রী সন্তানকে অবহেলা করে সে এখন তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করে।

ধুরাইল ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহমান মুন্সী বলেন, বাচ্চু সরদার ও মাহিনুর যে কাজটি করেছে সেটা খুবই জঘন্য। তাদের এই কুকীর্তি এলাকার সবাই জেনে ফেলায় তারা এখন গ্রাম থেকে শহরে গিয়ে থাকে। শুনেছি মাহিনুর নামের ওই মহিলা তার স্বামী পান্নুকে ডিভোর্সও দেয়নি।

অভিযুক্ত বাচ্চুর স্ত্রী শিল্পী আক্তার বলেন, আমার স্বামী একটা প্রতারক। সে আমার সংসার থাকাকালীন তারই ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে। আমাদের সংসারে দুটি সন্তানও রয়েছে। স্ত্রী-সন্তান রেখে সে তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে বসবাস করছে। আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে। এমনকি আমাকে মেরে ফেলারও হুমকি দেয়।

ভুক্তভোগী প্রবাসী পান্নু সরদার বলেন, আমি দীর্ঘ ৫ বছর ধরে ইতালিতে থাকি। স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটাতে কষ্টের জীবন কাটাচ্ছি। সেই স্ত্রীই মেয়েকে ফেলে আমার বড় ভাই বাচ্চু সরদারের সঙ্গে পরকীয়া করে টাকাপয়সা, স্বর্ণ-গহনা নিয়ে পালিয়েছে। আমি প্রবাসে থাকায় আমার বড় ভাই বাচ্চু আমার স্ত্রীকে নিয়ে পালাল, তার একটুও বুক কাঁপলো না। কতটা জঘন্য হলে একটা ভাই এমন কাজ করতে পারে।

তিনি বলেন, আমি টঙ্গী থানায় একটি মামলাও করেছি, মামলাটি চলমান আছে। বাচ্চুর একাধিক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কও ছিল, প্রতিবাদ করলে আমাকে মারধর করত।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মা-মেয়ে, খালার অনশন

ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার বলেন, বাচ্চু সরদার তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে এ ঘটনা সত্য। বাচ্চু-মাহিনুর জঘন্যতম কাজ করেছে। ওদের সামাজিক ও আইনিভাবে বিচার হওয়া উচিত।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বাচ্চু সরদারকে ফোন দিলে তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

May 24, 2026, 4:14 PM Asia/Dhaka
কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

May 24, 2026, 4:10 PM Asia/Dhaka
বিএনপি সমর্থক

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের ঘরবাড়িতে হামলা, লুট

May 24, 2026, 4:07 PM Asia/Dhaka
Latest News
শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

বিএনপি সমর্থক

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের ঘরবাড়িতে হামলা, লুট

আওয়ামী লীগ নেতার মেয়ে

ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

ভারি বর্ষণের আভাস

দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

শিশু

রিকশা চালকের দূরদর্শিতায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

ব্যাংকিং খাত

ব্যাংকিং খাতের ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে: গভর্নর

শায়েখ আহমাদুল্লাহ

মাদ্রাসায় যৌ ‘ন নির্যাতন রোধে কমিশন গঠনের প্রস্তাব আহমাদুল্লাহর

থালাপতি বিজয়

নাবালিকাকে ধ’ র্ষ ‘ণ ঘিরে উত্তাল তামিলনাড়ু, থালাপতি বিজয়ের কঠোর হুঁশিয়ারি

সাজা মওকুফ

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp