নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশের জঙ্গল থেকে হৃদয় (২৫) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।

জঙ্গলে অটোরিকশা নিচে পড়ে ছিল চালকের মরদেহ

Advertisement

এর আগে, রাত পৌনে ১টার দিকে গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর সিটপাড়া সংযোগ সড়কের পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হৃদয় ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

ওসি বলেন, গতকাল বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন হৃদয়। রাত ৮টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হৃদয়কে এলোপাথাড়ি ধারালো ছুরি দিয়ে আঘাত করে খুন করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

গাজীপুরে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google