Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ জমির জন্য মাকে মারধর, ‍দুলাভাইয়ের বিরুদ্ধে ধ’র্ষণচেষ্টা মামলা
বিভাগীয় সংবাদ রংপুর

জমির জন্য মাকে মারধর, ‍দুলাভাইয়ের বিরুদ্ধে ধ’র্ষণচেষ্টা মামলা

By Shamim RezaAugust 9, 2019Updated:August 9, 20192 Mins Read

জমির জন্য মাকে মারধর, ‍দুলাভাইয়ের বিরুদ্ধে ধ’র্ষণচেষ্টা মামলা

Advertisement
জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় কিরণ বালা বর্মনী নামে এক বৃদ্ধা নারীকে জমির জন্য মা;রধর করার অভিযোগ উঠেছে তার ছোট ছেলে হেমন্ত বর্মণের বিরুদ্ধে। ওই মা’রধরের ঘটনার প্রতিবাদ করায় এবং মামলার সাক্ষী হওয়ায় বৃদ্ধা নারীর মেয়ে জামাই জগদীশ চন্দ্র ও ভাতিজা বসন্ত কুমারের বিরুদ্ধে ধ’র্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেছেন তার ছেলের স্ত্রী।

আজ শুক্রবার সকালে হাতীবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কিরণ বালা বর্মনী। পুরো ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ওই উপজেলার গেন্দুকুড়ি গ্রামের অমূল্য কুমার বর্মনের বিধবা স্ত্রী কিরণ বালা বর্মনী সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ৩ আগস্ট আমার ছোট ছেলে হেমন্ত বর্মন জমি দখলের চেষ্টা করেন। বাধা দিলে ছেলে ও তার লোকজন আমাকে মা’রধর করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান। মা’রধরের ঘটনায় আমার ছেলেকে সহযোগিতা করেন গেন্দুকুড়ি মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ সাবেক শিবির নেতা হুমায়ুন কবির রোকন। এ ঘটনায় আমি গত মঙ্গলবার (৬ আগস্ট) বাদী হয়ে লালমনিরহাট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি।’

তিনি বলেন, ‘মামলায় অধ্যক্ষ হুমায়ুন কবির রোকন ও ছেলে হেমন্ত বর্মনসহ ছয় জনকে আসামি করা হয়। মামলায় বৃদ্ধা কিরণ বালার মেয়ে জামাই জগদীশ চন্দ্র ও ভাতিজা বসন্ত কুমার সাক্ষী হয়েছেন। মামলা দায়েরের একদিন পর গত বুধবার (৭ আগস্ট) মধ্যরাতে আমার ছেলে হেমন্ত বর্মনের স্ত্রী শৌব্বা রানী ধ’র্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ তুলে মেয়ে জামাই জগদীশ চন্দ্র ও ভাতিজা বসন্ত কুমারসহ তিনজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ করেন।’

কিরণ বালার বড় ছেলে অনন্ত কুমার বলেন, ‘গেন্দুকুড়ি মহিলা কারিগরি কলেজের অধ্যক্ষ সাবেক ছাত্র শিবির নেতা হুমায়ুন কবির রোকন ওই এলাকায় আমাদের ওপর অ’ত্যাচার চালাচ্ছে। আমাদের বসত বাড়ি ও জমি দখলের চেষ্টা করছেন হুমায়ুন কবির রোকন ও তার লোকজন।’

এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ হুমায়ুন কবির রোকনের দাবি, কিরণ বালা ও অনন্ত কুমারের অভিযোগগুলো মিথ্যা-ভিত্তিহীন। ছাত্র জীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকলেও এখন তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত বলে দাবি করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজির হোসেন জানান, শৌব্বা রানী নামে এক গৃহবধূকে ধ’র্ষণচেষ্টার অভিযোগটি তদন্ত করে মিথ্যা মনে হয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতেই এ ধ’র্ষণচেষ্টার নাটক করা হয়েছে। সূত্র : আমাদের সময়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa