Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জলবায়ু সমস্যা মোকাবিলার চেয়ে কোভিড মোকাবিলা করা সহজ : বিল গেটস
আন্তর্জাতিক

জলবায়ু সমস্যা মোকাবিলার চেয়ে কোভিড মোকাবিলা করা সহজ : বিল গেটস

By Mohammad Al AminFebruary 15, 20212 Mins Read

জলবায়ু সমস্যা মোকাবিলার চেয়ে কোভিড মোকাবিলা করা সহজ : বিল গেটস

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু সমস্যা মোকাবিলার চেয়ে কোভিড মোকাবিলা করা সহজ বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস।

বিল গেটস বলেন, জলবায়ু সমস্যার সমাধান, মানবজাতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে বিল গেটস জানান, ‘৫১ বিলিয়ন অথবা শূন্য’ জলবায়ু সম্পর্কে এই দুটি সংখ্যা সবার জানা দরকার। সম্প্রতি জলবায়ু বিষয়ে নতুন বই প্রকাশিত হয়েছে বিল গেটসের। কীভাবে জলবায়ু বিপর্যয় এড়ানো যায়, বিশ্ব উষ্ণায়নের মোকাবিলার জন্য বইটিকে একটি গাইড বলা যায়।

৫১ বিলিয়ন হলো বিশ্ব প্রতি বছর সাধারণত যত টন গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে। আর শূন্য হলো এই নিঃসরণ কমানোর যে লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত।

গেটসের মূল লক্ষ্য হলো প্রযুক্তি কীভাবে আমাদের সেই যাত্রায় পৌঁছাতে সহায়তা করবে তার দিকে। বায়ু এবং সৌরের মতো নবায়নযোগ্য উৎসগুলো আমাদের বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা করতে পারে।

তবে এটি মোট নিঃসরণের ৩০ শতাংশেরও কম কমাতে সাহায্য করবে। বাকি ৭০ শতাংশ আসে নানা রকম শিল্পোৎপাদনের কারখানা থেকে। এই খাতগুলো ছাড়া এখন অবশ্য আমাদের উপায়ও নেই।

তিনি বলেন, স্টিল, সিমেন্ট, পরিবহন ব্যবস্থা ও উৎপাদনকারী প্রতিষ্ঠান যে ৭০ ভাগ গ্যাস নির্গত করে তাও কমিয়ে আনতে হবে। আমাদের সে পথ নেই বলে মন্তব্য করে বিল গেটস বলেন, বেসরকারি খাতগুলোকেও আমাদের বলতে হবে, আমরা সবুজ পণ্য চাই।

তার লেখা বইটির বিষয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, এই মুহূর্তে কার্বন ডাই–অক্সাইড নিঃসরণ করার সঙ্গে সঙ্গে আপনি যে ক্ষতি করছেন, তা দেখতে পাচ্ছেন না। সে কারণেই গেটস বলছেন, এ সমস্যা মোকাবিলায় সরকারগুলোকে হস্তক্ষেপ করতে হবে।

গেটস আরও বলেন, বেসরকারি খাতে যে আমরা সবুজ পণ্য ব্যবহার করব, সে রকম একটা সংকেতের প্রয়োজন। এর জন্য গবেষণা ও উন্নয়নে সরকারগুলোর বড় আকারের বিনিয়োগের প্রয়োজন। পাশাপাশি বাজারে নতুন পণ্য ও প্রযুক্তি বৃদ্ধির সুযোগ দেবে এই বিনিয়োগ, ফলে দাম কমাতে সহায়তা করবে বলেও মনে করেন গেটস।

তথ্যসূত্র: বিবিসি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

June 28, 2026
Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

June 28, 2026
ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

June 28, 2026

Latest News

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa