আন্তর্জাতিক ডেস্ক : গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ৪১তম অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচসিআর) মোট ২৬টি প্রস্তাব গ্রহণ করেছে। এর মাঝে জলবায়ু পরিবর্তনের কারণে মানবাধিকার সম্পর্কিত বাংলাদেশ, ভিয়েতনাম এবং ফিলিপাইনের যৌথভাবে প্রস্তুতকৃত প্রস্তাবও রয়েছে। আলোচিত প্রস্তাবনায় জলবায়ু পরিবর্তনের কারণে শারীরিকভাবে অক্ষম জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান করা হয়েছে। এছাড়াও, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় তাদের স¤পৃক্ত করার বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়।

Advertisement
একইসঙ্গে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা এবং অর্থনৈতিক সাহায্যের পরিমাণ বৃদ্ধির জোর সুপারিশ করা হয়েছে।বিশেষত, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে দুর্যোগ মোকাবেলায় সহায়ক অবকাঠামো নির্মাণে সহযোগিতা করার সুপারিশ করা হয়।

ইউএনএইচআরসি’র সা¤প্রতিক বৈঠকে তথ্যপ্রযুক্তি প্রবাহ, মানবাধিকার, অভিবাসীদের অধিকার এবং নারী ও শিশুদের প্রতি বৈষম্য দূরীকরণে আরো ১৫টি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। ফিলিপাইনে মানবাধিকার লঙ্ঘন এবং বিশ্বব্যাপী এই অধিকারের সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আরো ১০টি প্রস্তাব ভোটের মাধ্যমে পাশ করা হয়।

সূত্র : ভিয়েতনাম প্লাস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google