Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি: ৩০ ডিসেম্বর জাতীয় একাদশ সংসদ নির্বাচনের এক বছর পূর্তি। গত বছরের এই দিনে নির্বাচনে বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ আ’লীগ নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে। আ’লীগ দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করে।

সে উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ পৌর আ’লীগের উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার দলীয় অফিস থেকে  স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আ’লীগ ও যুব মহিলা লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল উপজেলার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে মিছিলটি শেষ হলে নেতৃবৃন্দ সেখানে এক পথসভায় মিলিত হয়।

কালীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কামরুল ইসলামের পরিচাররায় এই সময় বক্তব্য রাখেন  স্থানীয় আ’লীগ নেতা পরিমল চন্দ্র ঘোষ, কাজী বশির আহমেদ, মো. মাইনুল ইসলাম, শাহ আলম দেওয়ান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রফিকুল ইসলাম সিজু, যুবলীগ নেতা কাজী হারুন অর রশিদ টিপু, মো. বাদল হোসেন, রেজাউর রহমান আশরাফী খোকন, পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা মো. সাদ্দাম হোসেন, আলী আল রাফু অমিত, ওয়াহিদ হাসান, মো. তানভীর মোল্লা, এম আই লিকন, মহিলা আ’লীগের নেত্রী আমিরুন্নেসা, মহিলা যুব লীগের  নেত্রী পিয়ারা বেগম শান্তা। এ সময় দলীয় অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google