Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ জামালপুরে ৯২২ বস্তা সরকারি চাল জব্ধ, গুদাম সিলগালা
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

জামালপুরে ৯২২ বস্তা সরকারি চাল জব্ধ, গুদাম সিলগালা

By iNews DeskAugust 18, 20202 Mins Read

জামালপুরে ৯২২ বস্তা সরকারি চাল জব্ধ, গুদাম সিলগালা

Advertisement
জুমবাংলা ডেস্ক : জামালপুরের ইসলামপুর উপজেলায় কালোবাজারে মজুদ করা ভিজিডি ও বন্যার্তদের জন্য সরকারি বরাদ্দের ৯২২ বস্তা চাল জব্ধ করে গুদাম সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের প্রত্যক্ষ সহযোগিতায় ইসলামপুর পৌরসভার দক্ষিণ দরিয়াবাদ এলাকার খাদ্য ব্যবসায়ী মাহমুদুল ইসলামের মেসার্স মীম এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের গুদামে স্থানীয় প্রশাসন এ অভিযান চালায়।

জব্ধ করা চালের মধ্যে ভিজিডি বরাদ্দের প্রতি বস্তায় ৩০ কেজি হিসেবে ৩২২ বস্তায় ৯ হাজার ৬৬০ কেজি এবং বন্যার্তদের জন্য সরকারি ত্রাণের বরাদ্দের প্রতি বস্তায় ৩০ কেজি হিসেবে ৬০০ বস্তায় ১৮ হাজার কেজি চাল রয়েছে। সব মিলিয়ে ওই গুদামে কালোবাজারে মজুদ করা হয়েছে ২৭ মেট্রিক টন ৬৬০ কেজি চাল।

জানা গেছে, জামালপুরের ইসলামপুরের গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশিদ তার ইউনিয়নের ভিজিডি কার্ডধারী দরিদ্রদের মাঝে বিতরণের জন্য এবং বন্যার্তদের মাঝে বিতরণের জন্য সরকারি বরাদ্দের বিপুল পরিমাণ চাল ইউনিয়ন পরিষদে না নিয়ে কালোবাজারে মজুদ করেছেন, এমন অভিযোগের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের জামালপুর কার্যালয়ের একটি টিম সোমবার গোয়ালেরচরে অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পান।

পরে সোমবার রাত ৯টার দিকে এসএসআইয়ের প্রত্যক্ষ সহযোগীতায় স্থানীয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ইসলামপুর পৌরসভার দক্ষিণ দরিয়াবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় খাদ্য ব্যবসায়ী মাহমুদুল ইসলামের গুদাম থেকে গোয়ালেরচর ইউনিয়নের জন্য সরকারি ভিজিডি ও ত্রাণের বরাদ্দের ৩০ কেজি ওজনের ৯২২ বস্তা চাল জব্ধ করা হয়।
ইসলামপুরের ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান চালের বস্তার জব্ধ তালিকা তৈরি করে গুদামটি সিলগালা করে দেন। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত টিমও গঠন করা হবে বলে তাৎক্ষণিক সিদ্ধান্ত জানান ইউএনও। এ সময় ইউএনও ছাড়াও ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান ও এনএসআইয়ের প্রতিনিধিরা সেখানে উপস্থিতি ছিলেন।

চাল উদ্ধার প্রসঙ্গে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খাদ্য ব্যবসায়ী মাহমুদুল ইসলামের গুদাম থেকে ৯২২ বস্তা সরকারি চাল জব্ধ করে গুদামটি সিলগালা করা হয়েছে। জব্ধ করা চালের বস্তাগুলো গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের বরাদ্দের চাল বলে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হবে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa