Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ :মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশব্যাপী স্বাধীনতাবিরোধী বিএনপি জামায়াতের ধ্বংসাত্নক তান্ডবের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।

শনিবার বেলা ১২ টার দিকে দলীয় কার্যালয় থেকে মানিকগঞ্জ জেলা যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান সড়কটি প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্তরে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি, সুবল সাহা, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, মাহমুদুর হক শুভ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজা বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। জামায়াত বিএনপিকে প্রতিহত করতে মাঠে থাকবে জেলা যুবলীগ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.