Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জি-৭ সম্মেলনে হঠাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

জি-৭ সম্মেলনে হঠাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী

By Saleh MohammadAugust 26, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যতম সাত শক্তিধর দেশের অংশগ্রহণে ফ্রান্সে চলছে জি-৭ সম্মেলন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সে সম্মেলনে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। যদিও সম্মেলনের আয়োজক ফ্রান্স জারিফের আগমনের বিষয়টি জানতো।

জি-৭ সম্মেলনে হঠাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীরবিবার (২৫ আগস্ট) ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর বিয়ারিজে ডোনাল্ড ট্রাম্পসহ জি-৭ সদস্য দেশের নেতাদের অংশগ্রহণে চলতে থাকা সম্মেলনে অংশ নেন জারিফ। যুক্তরাষ্ট্র ছাড়া এই জোটের বাকি দেশগুলো হলো স্বাগতিক ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা, তেহরানের সঙ্গে পশ্চিমাদের পরমাণু চুক্তি ভেস্তে যাওয়া এবং উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপের করণীয় ইত্যাদি নিয়ে সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে জারিফ ফ্রান্সে ছুটে যান।

সফর শেষে রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে।

Advertisement

জারিফ লেখেন, আগামীর পথ অনেক কঠিন, কিন্তু চেষ্টা চালাতে হবে। বৈঠকে যুক্তরাজ্য ও জার্মানির কর্মকর্তাদের উদ্দেশ্যে এক যৌথ বিবৃতি দিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে একটি সংবাদমাধ্যম জানায়, চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর অঘোষিত এই সফরে চমকে যান প্রেসিডেন্ট ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

২০১৫ সালে বিশ্বশক্তির সঙ্গে ইরানের হওয়া পরমাণু চুক্তি থেকে গত বছর একতরফা বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এরপর থেকে ইরানের ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে তারা। এ নিয়ে দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে।

এক পর্যায়ে ইরানও চুক্তিতে থাকা বাকি দেশগুলো নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করছে না অভিযোগ করে বিভিন্ন ধাপে চুক্তির শর্ত শিথিল করতে থাকে।

এই অবস্থায় জি-৭ সম্মেলন ঘিরে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করলো ফ্রান্স। তারই অংশ হিসেবে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে সম্মেলনকালে আমন্ত্রণ জানায় দেশটি। জারিফের এ সফর আসলে কতটা ফলপ্রসূ হলো তা সময়ই বলে দেবে।

এদিকে জি-৭ সম্মেলনে জারিফের এ উপস্থিতি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। ফ্রান্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সম্মতিক্রমেই ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, জারিফ আকস্মিক উপস্থিত হন সম্মেলনে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa