
আটককৃতরা হলো, রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার খালখোলা গ্রামের বাহাদুর মন্ডলের ছেলে আক্তার হোসেন মন্ডল ও রাজবাড়ি সদর উপজেলার হোগলাডাংগী গ্রামের আব্দুল গণি মিজির ছেলে হোসেন মিজি।
আজ রবিবার (২১ মার্চ) আটককৃত স্বর্ণের বারসহ আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ আদালতে হাজির করা হবে বলে জানান লে. কর্নেল সেলিম রেজা।
যশোর ৪৯ বিজিবির অধিনয়াক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসে সোনা চোরাচালান হবে। এরপর তারা যশোর সদর উপজেলার বাহাদুরপুরে ফেম পরিবহনের একটি বাসের গতিরোধ করেন। বাসের দুই যাত্রীকে তল্লাশি করে জুতার মধ্যে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন চার কেজি ৫৪০ গ্রাম এবং বাজারমূল্য তিন কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশে ঢাকা থেকে বিভিন্ন পরিবহনে মাওয়া ফেরি ঘাটে নিয়ে আসে তারা। এরপর শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহনের বাসে উঠেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



