Advertisement

জুমবাংলা ডেস্ক : শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে ছবি তুলেছেন ভোলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ রসূলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির পন্ডিত, ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল ও আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান ছাদু মোল্লাসহ যুবলীগ নেতাকর্মীরা। বিজয় দিবসের প্রথম প্রহরে গতকাল মঙ্গলবার রাত ১২টার পর বেগম রহিমা ইসলাম ডিগ্রী কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার (বেদিতে) জুতা পায়ে উঠে এ ফটোশেসন করেন তারা।

এ ছবি সামাজিক যোগাযোগ ভাইরাল হয়। এ ঘটনায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছবিতে ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীদের দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল রাতে ছবিটি পোষ্ট করেন স্থানীয় মো. আমজাদ। পরে জুতা পায়ে শহীদ মিনার অবমাননার ছবিটি ভাইরাল হয়ে যায়।

এ ব্যাপারে রসূলপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির পন্ডিত জানান, ‘রাত ১২টার পর রসূলপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দেওয়ার পর শহীদ মিনার থেকে অনেক দূরে নেতাকর্মীদের অনুরোধে এ ফটোসেশন করা হয়।’

এ ব্যাপার শশশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি এই মাত্র আপনার মাধ্যমে জানতে পারলাম।’

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের বলেন, ‘বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.