
ওই হামলায় যায়নি মেয়েদের হোস্টেল বা আহতদের চিকিৎসায় ক্যাম্পাসে আসা অ্যাম্বুল্যান্সও। হামলায় মারাত্মক আহত হন জেএনইউ ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষ। লাঠির আঘাতে মাথা ফেটে যায় তাঁর৷ আক্রমণকারীদের লাঠিতে মাথা ফেটেছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুচরিতা সেনেরও। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে ১৯ জন পড়ুয়া-অধ্যাপককে।
জানা গেছে, দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার বিশেষ তদন্তকারী দল অবশেষে চিহ্নিত করতে পেরেছে সেই তরুণীকে।
পুলিশ জানিয়েছে, ওই তরুণী দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ। চিহ্নিত করা গেছে আরও ৮ আক্রমণকরীদের।
ওই তরুণী আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির সদস্যা। নোটিস পাঠিয়ে তাকে তলব করা হবে বলে জানা গেছে।
দিল্লি পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, ওই ভিডিও দেখে তরুণীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আইনি নোটিশ পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



