জুমবাংলা ডেস্ক : সাভারে জন্ম নেওয়া জোড়া লাগানো দুই শিশুকন্যাকে কোলে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সেলিম-সাথী নামে এক দম্পতি। শিশু দুটিকে পৃথক জীবনে ফেরানোর জন্য অপারেশন ও চিকিৎসার জন্য অর্থ যোগাতে এ কাজ করছেন তারা।

জোড়া লাগানো শিশুর অপারেশনে লাগবে অনেক টাকা, মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন দম্পতি

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে সাভার উপজেলা চত্বরের পাশে শিশু দুটিকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেলিম দম্পতিকে।

ওই শিশুদের পরিবার আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি দোহার থানার ওরঙ্গবাজ গ্রামে। সেলিম দোকানে গ্রিলের কাজ করেন।

এ সময় তার সঙ্গে কথা হলে মো. সেলিম জানান, গত বছর ১৯ অক্টোবর সাভারের সুপার ক্লিনিকে জন্মগ্রহণ করে খাদিজা ও সুমাইয়া। নিম্নআয়ের সেলিম এক বছর ১০ দিন বয়সী দুই শিশুকে জন্মের পর থেকেই পৃথক করার জন্য দ্বারে দ্বারে অর্থের জন্য যাচ্ছেন। দুই জোড়া মেয়েকে নিয়ে পৃথক করতে যে অর্থের প্রয়োজন তার পক্ষে সেটা বহন করা সম্ভব না। ইতোমধ্যে শিশু দুটিকে সুস্থ রাখতে রাজধানীর শিশু হাসপাতালে বিভিন্ন সময়ে চিকিৎসা দিয়েছেন।

তিনি বলেন, আমার বাচ্চা দুটি ঢাকা মেডিকেল শিশু ওয়ার্ডের ৫ নম্বর বেডে ভর্তি আছেন। মোটামুটি আমার মেয়ে দুটি শরীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এখন দুইটা পরীক্ষা বাকি আছে। এই দুই পরীক্ষা শেষ হওয়ার পর তারপর অপারেশনের জন্য প্রস্তুতি নেবে ডাক্তার। এই সার্জারি অপারেশন সম্পূর্ণ করতে আমাদের অনেক টাকার প্রয়োজন। এক বছর হাসপাতালে থাকার কারণে জমানো সব টাকা শেষ হয়ে গেছে এবং ঋণও করতে হয়েছে। এখন টাকা না থাকায় আমরা এখন সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।

এবার মিমের সঙ্গে স্ক্রিনশট ফাঁস করলেন পরীমণি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.