নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ভাইরাস জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩৫ শিশু নিবাসীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদেরকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

জ্বর-ডায়রিয়ায় আক্রান্ত টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩৫ নিবাসী

Advertisement

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. দেলোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী হাসপাতালে চিকিৎসা নেওয়া বন্দি শিশুদের মধ্যে আরিফুল (১৬), মহিদুল (১৭), হাফিজ উল্লা (১৭), ফেরদৌস (১৮), সিফাত (১৫), তামিম (১৮), মালু মং (১৬), উসাই চিং (১৭)-এর নাম উল্লেখ করেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন। তাদের বেশিরভাগই জ্বর-ঠান্ডায় আক্রান্ত, কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. তারিক হাসান জানান, তারা বেশিরভাগই ভাইরাল জ্বরে আক্রান্ত। হাসপাতালে শিশুদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া ছাড়াও কিশোর উন্নয়ন কেন্দ্রে গিয়েও তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চিকিৎসার পরে তাদের অবস্থার উন্নতি হচ্ছে।

তত্ত্বাবধায়ক মো. দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২২ জন বন্দি শিশুকে হাসপাতালে আনা হয়েছে। আরও ১৩ জনের মতো অসুস্থ শিশু বন্দি রয়েছে। তাদের কিশোর উন্নয়ন কেন্দ্রেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, হাসপাতালে হয়নি।

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ কেন্দ্রের বন্দি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার রফিক আহমদের ছেলে মারুফ আহমেদ (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতের বাবার অভিযোগ, নির্যাতনের কারণে তার ছেলে মারুফের মৃত্যু হয়েছে। তবে তত্ত্বাবধায়ক নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, মারুফ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।

গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ারুল করিম জানান, সম্প্রতি কয়েকজন জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকদের পরামর্শে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদেও মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মারুফ মারা গেছেন।

চিকিৎসক জানিয়েছেন, মারুফ মেনিনজাইটিস ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। যা ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোন পরজীবীর সংক্রমণের কারণে হতে পারে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারুফ মারা গেছেন।

রহস্যময় তেঁতুল গাছ, ভয়ে যে গাছের পাতাও ধরত না কেউ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google