Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় জয়পুরহাটে খামারিদের মাঝে ৯ কোটি টাকা প্রদান
জাতীয় বিভাগীয় সংবাদ

জয়পুরহাটে খামারিদের মাঝে ৯ কোটি টাকা প্রদান

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 22, 2021Updated:মার্চ 22, 20213 Mins Read

জয়পুরহাট

Advertisement

জুমবাংলা ডেস্ক: জয়পুরহাট জেলায় করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত ডেইরী ও পোল্ট্রি সেক্টরের ৮ হাজার ৮৭০ জন খামারির মাঝে সরকারের নগদ আর্থিক সহায়তা হিসেবে ৯ কোটি ৩২ লাখ ২৪ হাজার ১২৫ টাকা প্রদান করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানায়, দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে চরম ক্ষতির মধ্যে পড়ে জয়পুরহাটের পোল্ট্রি সেক্টর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান কৃষি বান্ধব সরকারের পক্ষ থেকে খামারিদের সহায়তায় করা হয়। প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের অধীন করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের আর্থিক সহায়তা নগদ, বিকাশ ও ব্যাংক হিসেবের মাধ্যমে প্রদান করা হয়। এতে ৮ হাজার ৮৭০ জন খামারি সরকারের আর্থিক সহায়তা হিসেবে ৯ কোটি ৩২ লাখ ২৪ হাজার ১২৫ টাকা পেয়েছেন। এরমধ্যে গাভী পালনকারী খামারি ৩ হাজার ৬৬৮ জনের মাঝে বিতরণ করা হয় ৩ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা, মুরগি পালনকারি ৫ হাজার ৯০ জন খামারির মাঝে বিতরণ করা হয় ৫ কোটি ২৭ লাখ ৪৪ হাজার ৫শ টাকা ও হাঁস পালনকারি ১১২ জনের মধ্যে বিতরণ করা হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৬২৫ টাকা। জেলার পাঁচ উপজেলায় আড়াই হাজার রেজিষ্টার খামারসহ জেলায় প্রায় নয় হাজার ছোট-বড় পোল্ট্রি খামার রয়েছে। একেকটি খামারে ২ হাজার থেকে শুরু করে ৮০ হাজার পর্যন্ত মুরগি পালন করা হয়ে থাকে। সোনালী জাতের মুরগি জেলায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। একটি খামারে বছরে চার ব্যাচ করে এ মুরগি পালন করা হয়ে থাকে। এ ছাড়াও বয়লার ৬/৭ ব্যাচ এবং হাইব্রিড লেয়ার (ডিমের জন্য) সারা বছর পালন করা হয়। একটি হাইব্রিড লেয়ার মুরগি বছরে ৩০০ টির বেশি ডিম দেয়। ডিম দেওয়া শেষ হলে মাংস হিসেবে বিক্রি করা যায় বাজারে। জেলার প্রায় ১১ লক্ষ লোকের ৪৪ হাজার মে. টন মাংসের চাহিদার বেশির ভাগ পাওয়া যায় পোল্ট্রি থেকে। জেলার চাহিদা মিটিয়ে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ গাড়ি মুরগি দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে সিলেট ও চট্রগ্রামে সরবরাহ করা হতো। পোল্ট্রি শিল্পে প্রতিষ্ঠিত জয়পুরহাট জেলায় ছোট-বড় প্রায় নয় হাজার খামার, ৩৯টি হ্যাচারি শিল্প এবং ১১টি ফিড মিল (মুরগির খাদ্য তৈরির কারখানা) গড়ে ওঠে। পোল্ট্রি শিল্পকে ঘিরে জেলার গ্রামে-গঞ্জে গড়ে ওঠেছে খাদ্য ও ওষুধের দোকান। এতে বিনিয়োগের পরিমান প্রায় ৫০ হাজার কোটি টাকা। এ শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জেলার দুই লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়। করোনার প্রাদুর্ভাবে চরম ভাবে আঘাত হানে জেলার এ পোল্ট্রি শিল্পে। জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ও পদ্মা ফিডের মালিক আনোয়ারুল হক আনু মন্ডল, শেফালী পোল্ট্রি ফার্মের মালিক সাইফুল ইসলাম আলম, এস এস বি পোল্ট্রি ফার্মের মালিক ইসমাইল হোসেন টুকু জানান, করোনার ক্ষতি পূরণ করতে পারছেন না। এ শিল্পের কোমর ভেঙ্গে গিয়েছে। এ অবস্থায় সরকারের আর্থিক সহায়তা ছোট ছোট খামারিদের অনেক উপকার হবে বলেও জানান ক্ষতিগ্রস্ত খামারিরা।

উত্তরাঞ্চলের ছোট জেলা জয়পুরহাটের পোল্ট্রি শিল্প হচ্ছে জেলার অর্থনীতির মূল চালিকা শক্তি। দেশের শীর্ষস্থান দখল করা এ শিল্পের সফলতায় জয়পুরহাটসহ দেশ ব্যাপী প্রতিনিয়ত গড়ে উঠছে হ্যাচারী, ফিড মিল ও পোল্ট্রি খামার। পোল্ট্রিশিল্প গড়ে ওঠার সঙ্গে বৃদ্ধি পায় বাচ্চার চাহিদা। ফলে জয়পুরহাটে বেসরকারি ভাবে গড়ে ওঠে ৩৯ টি হ্যাচারী (একদিনের বাচ্চা উৎপাদন কারখানা)। এসব হ্যাচারি থেকে একদিনের বাচ্চা উৎপাদন ৩ কোটি ২০ লাখ। মুরগির খাদ্য চাহিদা বেড়ে যাওয়ায় গড়ে উঠেছে ১১ টি ফিড মিল। প্রতি মাসে এ ফিড মিল গুলোতে উৎপাদন হয় প্রায় ১৪ হাজার মে. টন খাদ্য। যা জেলার চাহিদা মিটিয়ে পার্শবর্তী জেলা গুলোতে সরবরাহ করা হতো বলে জানান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাহফুজুর রহমান। খামারিরা সরকারের সহায়তায় আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

জুন 16, 2026
ওসি

উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

জুন 16, 2026
Doulatpur

দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট!

জুন 16, 2026
Latest News
পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

ওসি

উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

Doulatpur

দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট!

Manikganj Sadar

মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা

আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

নরসিংদী

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

Bbaria

দাম্পত্য কলহের সালিশ বৈঠকে হামলা, বিএনপি নেতা নিহত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa