Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ঝালকাঠিতে পুত্রের হামলায় পিতার মৃত্যু, চিকিৎসাধীন মা
বরিশাল বিভাগীয় সংবাদ

ঝালকাঠিতে পুত্রের হামলায় পিতার মৃত্যু, চিকিৎসাধীন মা

By Shamim Rezaমে 11, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঝালকাঠির মাদক ও জুয়াসক্ত পুত্র মাহফুজ আকনের বেধড়ক পিটুনিতে মা-বাবা দুজনেই গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বাবা মোঃ ইসমাইল আকনের (৫২)। ঘটনার পর ঘাতক মাহফুজ (১৯) আত্মগোপন করলেও রোববার (১০ মে) রাতেই তাকে আটক করতে সক্ষম হয়েছে রাজাপুর থানা পুলিশ।

রোববার রাতের প্রথম প্রহরে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় ইসমাঈল আকনের মৃত্যু হয়। পুত্রের হাতে নির্মমভাবে নিহত হতভাগ্য ইসমাঈল আকন উপজেলার কাঠিপাড়া এলাকার মৃত. আব্দুল হামিদ আকনের ছেলে। অন্যদিকে, মারাত্মক আহতাবস্থায় শেবাচিমে চিকিৎসাধীন মাহফুজের মা রোকেয়া বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় চিহ্নিত জুয়াড়ি, মাদকসেবী ও মাদক ব্যবসাসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত বখাটে মাহফুজ আকন কয়েক দিন আগে নিজেদের বাড়িতে জুয়া খেলার সামগ্রী এনে লুকিয়ে রাখলে তার বাবা সেটা দেখে ফেলে। অন্যদিকে গত ৯ মে উপজেলার উত্তর তারাবুনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জুয়াড়িকে আটক করে ১ মাসের কারাদণ্ড দেয়ায় মাহফুজের পিতা ইসমাইল আকনেরও টনক নড়ে। বিষয়টি জানতে পেরে পরের দিন ১০ মে রোববার সন্ধ্যায় মাহফুজের বাবা ইসমাইল হোসেন মাহফুজের ঘরে রাখা ওই জুয়ার সরঞ্জাম বাইরে ফেলে দেয়।

এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মাহফুজ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবাকে বেধড়ক মারধরের এক পর্যায়ে মাথায় জখম হয়ে তার রক্তক্ষরণ শুরু হয়। স্বামীকে রক্ষায় রোকেয়া বেগম ছুটে আসলে তাকেও এলোপাতাড়ি লাঠিপেটা করলে মাথাসহ একাধিক স্থানে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে বখাটে পুত্র। এসময় তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ইসমাইল আকন ও রোকেয়া বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশংকাজনক অবস্থায় তাদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দুজনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেয়।

স্থানীয়রা আরও জানায়, ঘাতক পুত্র মাহফুজ পার্শ্ববর্তী কাউখালী উপজেলার কাঠালিয়া টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র হলেও সে এলাকায় চিহ্নিত জুয়াখোর, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। এলাকায় সে জুয়াড়ি মাহফুজ নামে পরিচিত।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইসমাঈল আকন ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরি করতেন, তার দুটি সংসার রয়েছে। প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে ইসমাঈল আকন ঢাকায় বসবাস করতেন। মাঝে মাঝে তিনি এলাকায় আসতেন। সম্প্রতি তিনি করোনার ছুটিতে বাড়িতে এসেছিলেন।

এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহিদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে ঘাতক পুত্র মাহফুজকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের পর সোমবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মাহফুজ আকনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

জুন 15, 2026
Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 15, 2026
Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুন 15, 2026
Latest News
Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa