Advertisement
জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন।

শুক্রবার বিকেলে শৈলকুপার দুধসর ও চড়িয়ারবিল নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের বাবর আলীর ছেলে হান্নান মিয়া (২৮) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের ফিরোজ বিশ্বাসের ছেলে সজিব হোসেন (১৯)।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক শৈলকুপা উপজেলার দুধসর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক হান্নান নিহত হন। আহত হয় আরও দুজন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে বিকেলে খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহণের একটি বাস চড়িয়ারবিলে এসে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেসময় বাস থেকে ছিটকে পড়ে সজিব হোসেন নামে একজন গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.