Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ঝিনাইদহে মুগ্ধতা ছড়াচ্ছে কৃত্রিম আলোর ড্রাগন বাগান
খুলনা বিভাগীয় সংবাদ

ঝিনাইদহে মুগ্ধতা ছড়াচ্ছে কৃত্রিম আলোর ড্রাগন বাগান

By Tarek Hasanনভেম্বর 9, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। দিন দিন এই খাতে প্রযুক্তির ব্যবহারে ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তেমনি ড্রাগন চাষে অভিনব এক প্রযুক্তি ব্যবহার করে সফল হয়েছেন এক উদ্যোক্তা। তার এই প্রযুক্তি ড্রাগন চাষে এনে দিয়েছে বৈপ্লবিক পরিবর্তন।

Advertisement

বাংলাদেশে এমন পদ্ধতি দেখা মেলা ভার। অভিনব লাইট ইনডোর্স পদ্ধতি ব্যবহারে একদিকে যেমন অপরূপ সৌন্দর্যেও সৃষ্টি করেছে, অন্যদিকে ফলন বৃদ্ধি করেছে তিনগুণ। আবার অসময়ে ড্রাগন উৎপাদন করে দেশের মধ্যে সাড়া ফেলেছেন এই উদ্যোক্তা।

বলছিলাম ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চারাতলা গ্রামের বিপ্লব জাহানের ড্রাগন বাগানের কথা।

এমন ব্যতিক্রম উৎপাদন পদ্ধতি দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন আসছে শত শত দর্শনার্থী।
জানা যায়, ৪ বছর আগে হরিণাকুণ্ডুর চারাতলা গ্রামে ১১ বিঘা জমিতে গড়ে তোলা হয় এই ড্রাগন বাগান। এখানে ৩০ হাজার গাছে প্রতি বছরে ফলন হতো গড়ে ৪৫ টন। বাগানটিতে প্রতি মাসে খরচ ২ লাখ টাকা।

প্রতিদিন ১২ জন শ্রমিক কাজ করেন। গত বছর চীন থেকে সাড়ে ৩ হাজার বিশেষ ধরনের লাইট এনে রাতে লাইট ইনডোর্স পদ্ধতিতে শুরু করা হয় ড্রাগন ফলের পরিচর্যা। যা অসময়ে স্বাস্থ্য সম্মত ড্রাগন ফল উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছে। আলোর কারণে বাগানে ফুলের সংখ্যা গত মৌসুমের তুলনায় অনেক বেড়েছে। এখন প্রায় লক্ষাধিক ফুল ফুটেছে। যা অন্য সময়ের তুলনায় তিনগুণ।

সরেজমিন গিয়ে দেখা যায়, সারি সারি লাইট আর নিচে সবুজ ড্রাগন গাছ ও ওপরে সাদা ফুলের হাতছানি। দেখে মনে হবে আঁধার রাতে আলো আর সবুজ-সাদার মিলনমেলা। প্রতিটি ড্রাগন গাছের মাথার ওপর একটি করে লাইট জ্বালানো। প্রতিটি গাছেই ধরে আছে ফল আবার ফুলও ফুটতে শুরু করেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে লাইটগুলো জ্বালানোর পর তা অপরূপ সৌন্দর্যে রূপ নেয়। এমন ভিন্নতা দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে জড়ো হচ্ছে শত শত মানুষ। বৈচিত্র্যময় চোখ ধাঁধানো আলোকসজ্জায় গা ভাসাতে বিভিন্ন জেলা থেকেও আসছে দর্শনার্থী।

মহেশপুরের গুড়দহ এলাকা থেকে থেকে বাগান দেখতে আসা উদ্যোক্তা আল-রিয়াদ বলেন, ‘ড্রাগন বাগান করার উদ্যোগ নিয়েছি। এজন্য বাগান দেখতে এসেছি। সাধারণ ড্রাগন চাষ পদ্ধতির থেকে আল্ট্রা হাইড্রেনসিটি পদ্ধতি অনেক ভালো ছিল, তবে এই আলো জ্বালিয়ে যে পদ্ধতিতে ড্রাগন চাষ করা হচ্ছে তা অনেক ব্যয়বহুল। কিন্তু অন্য পদ্ধতিগুলো থেকে এই পদ্ধতিতে খরচ বেশি হলেও এতে অসময়ে যেমন ফল পাওয়া যাচ্ছে, আবার দামটাও অন্য মৌসুমের তুলনায় বেশি পাওয়া যাচ্ছে। ভাবছি এমন পদ্ধতিতে চাষ শুরু করবো।’

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আসা দর্শনার্থী সাদিয়া আক্তার বলেন, ‘ফেসবুক-ইউটিউবে গতবছর এই বাগানের ভিডিও অনেকবার দেখেছি। ইচ্ছে ছিল বাগানটি সরাসরি দেখবো। তাই বাগান দেখতে এসেছি। ড্রাগন বাগানে আসার পর দেখতে অনেক ভালো লাগল। এমন সৌন্দর্য সত্যিই আগে কখনো দেখিনি।’

বাগানের ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের বাগানে নিয়মিত ১২ জন কাজ করে। রাতে একজন নাইট গার্ড বাগান পাহারা দেয়। যখন ফুল ফোটে তখন রাতেও ফুলগুলো কৃত্রিম পরাগাইনের জন্য কাজ করতে হয়।’

সৌদি আরব ভ্রমণে সঙ্গ দেবে নারী এআই

ড্রাগন ফ্রুটস এগ্রোর স্বত্বাধিকারী বিপ্লব জাহান জানান, ‘ইউটিউব দেখে এ চাষাবাদ সম্পর্কে জেনেছিলাম। অভিনব এ প্রযুক্তি ব্যবহার করে ব্যাপক ফলন পাচ্ছি। প্রথম দিকে বড় অঙ্কের টাকা লাগলেও লাভও হয় বেশি। সন্ধ্যা থেকে রাত ১২টা ও রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টায় দুই দফা লাইটগুলো জ্বলে। শীতকালে দিন ছোট হয় তাই দিনের আলো কম হয়। ড্রাগন বেড়ে ওঠে মূলত দিনের আলোয়, তাই এ পদ্ধতিতে চাষ করলে রাতেও ড্রাগনের সঠিক বেড়ে ওঠা স্বাভাবিক থাকে।’

তিনি আরো বলেন, ‘আমার বাগানে ৩৫ হাজার ড্রাগনের গাছ রয়েছে। যা থেকে তিনি গতবছর ৪০ লাখ টাকার ড্রাগন বিক্রি করেছেন। এ বছর ৫৫ হাজার মেট্রিক টন ড্রাগন উৎপাদন হবে বলে আশা করছি।’ সূত্র : কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
নরসিংদী

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

জুন 16, 2026
Bbaria

দাম্পত্য কলহের সালিশ বৈঠকে হামলা, বিএনপি নেতা নিহত

জুন 16, 2026
Tree

গাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

জুন 16, 2026
Latest News
নরসিংদী

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

Bbaria

দাম্পত্য কলহের সালিশ বৈঠকে হামলা, বিএনপি নেতা নিহত

Tree

গাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

ঝিনাইদহ

জামিনে মুক্তি পেয়ে গভীর রাতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

ইটভাটা

চাঁদপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৭৫ জাতের আম বাগান

চর দখল

মেঘনা উপজেলা-তে চর দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa