arrest1

Advertisement

গাজীপুর প্রতিনিধি: রাজধানীর অদূরে টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা শহীদ ও কামালকে ছয় সহযোগীসহ আটক করেছে র‌্যাব। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে র‌্যাব-১ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টঙ্গী ট্রাকস্ট্যান্ড থেকে তাদের আটক করে।

তাদের কাছ থেকে একটি দেশীয় শর্টগান, চার রাউন্ড কার্তুজ, একটি পিস্তল কভার, একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি সেট, তিনটি ডিবি লেখা জ্যাকেট, চারটি ধারাল ছুরি, একটি চাপাতি, ২০টি মোবাইলফোন, একটি কাটার, একটি গ্রান্ডিং মেশিন, একটি হেক্সোব্লেড, আটটি গাড়ির নম্বর প্লেট, তিনটি তালা খোলার রড, চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।

আটকরা হলেন- সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতা মো. শহীদ আকন্দ (৪২), জাকির হোসেন ওরফে কামাল (৩৫), মো. শাহজাহান (৩৫), মাহবুব মানিক (৩১), বাবু ইসলাম ওরফে পিচ্চি বাবু (২৮), আল আমিন হোসেন (৩৬), নুর ইসলাম (২৯) এবং মোছা. আর্জিনা বেগম (২৩)। র‌্যাব বলছে, চক্রটির বিরুদ্ধে দুই শতাধিক ছোটবড় চুরি ও ডাকাতি সংঘটিত করার অভিযোগ রয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রের মূলহোতা শহীদ আকন্দ ও জাকির হোসেন কামাল। সংঘবদ্ধ ডাকাত দলটির স্থায়ী সদস্য ১৫-১৬ জন।

arrest১

শহীদ ও কামাল মিলে ডাকাত দলটি নিয়ন্ত্রণ করত। এ অপরাধীচক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে নানাবিধ অপরাধের সঙ্গে যুক্ত। ডিবি পরিচয়ে তারা বিভিন্ন ধরনের অপরাধ যেমন- ডাকাতি, ছিনতাই, চুরি করে। ক্ষেত্রবিশেষে আসামি শহীদ আকন্দ ও জাকির হোসেন কামাল ডাকাতির জন্য এদের মধ্য থেকে আরও লোক নিয়োগ করে। চক্রটি ছয়-সাত বছর ধরে সক্রিয়। নিজেদের ডিবি হিসেবে উপস্থাপন করতে ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ইত্যাদি ব্যবহার করত।

সম্প্রতি চক্রটি গাজীপুর-টঙ্গীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রাইভেটকার ও মাইক্রোবাসে ডাকাতির উদ্দেশে প্রথমে টার্গেট নির্ধারণ করে যেমন স্বর্ণের দোকান, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের দোকান। এই চক্রের চার-পাঁচজন সদস্য নির্ধারিত টার্গেটে এসে ডাকাতির পরিকল্পনা করে। পরে এই চক্রের অন্য সদস্যরা রাতের বেলায় বর্ণিত স্থানে ডিবি পরিচয় দিয়ে ঘোরাঘুরি করে এলাকায় ভীতিপ্রদর্শন করে এবং নাইটগার্ডকে ডিবি পরিচয় দিয়ে তাদের এখানে কাজ আছে বলে অন্যত্র সরিয়ে দিয়ে ডাকাতি করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google