নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় উচ্ছেদ করে লাগানো গাছের চারা কেটে ফের সড়ক ও জনপথের কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টা করছে একটি চক্র।

টঙ্গীতে উচ্ছেদের পর ফের দখলের চেষ্টা সড়ক ও জনপথের জমি

Advertisement

গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে চেরাগআলী রিদিশা গ্রুপের রিদিশা নিটেক্স লিমিটেডের মালিকানাধীন প্লটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের জমিটি দখলের চেষ্টা করে তারা।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ১৯৬০ সালের দিকে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে) টঙ্গী শিল্পাঞ্চলের জন্য আউচপাড়া মৌজার সৈলারগাতী ও হিমারদিঘী এলাকায় ৭ বিঘা ১৭ কাঠা জমি অধিগ্রহণ করে। এর পাশেই সড়ক ও জনপথ বিভাগের জন্য জমি অধিগ্রহণ করা হয়। দুটি সংস্থার নামে জমি অধিগ্রহণের পর ওই স্থানে ব্যক্তি মালিকানা কোনো জমি অবশিষ্ট নেই। এ ছাড়া শিল্প জোনে প্রত্যেকটি প্লটের চার পাশে সুপরিসর জায়গা খালি রেখে প্লটগুলো বিন্যস্ত করা হয়। শিল্প কারখানার পরিবহন পার্কিং করার সুবিধার্থেই প্লটগুলোর সামনে পর্যাপ্ত জায়গা খালি রাখা হয়েছে। কিন্তু বিভিন্ন মহল ওই জায়গাগুলো অবৈধভাবে দখল করে অস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলে। জমিতে নির্মাণ করা হয় সংসর উদ্দিন মার্কেট। ইতিপূর্বে কয়েকবার উচ্ছেদ করা হয়েছিল মার্কেটটি। কোটি টাকা মূল্যের ওই জমিতে পাকা মসজিদ নির্মাণ করে দখলের চেষ্টা করা হয়েছে। সবশেষ প্রায় চার মাস আগে ওই জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গাজীপুরের জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। পরে সেখানে বনায়নের জন্য বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়।

সওজের ওই জমিটি পুনরায় দখলের জন্য গত শুক্রবার রাতে কে বা কারা জমিতে লাগানো বিভিন্ন গাছের চারা কেটে ফেলে। এ সময় টহল পুলিশ দেখে কিছু বাঁশ ওই জমিতে ফেলে রেখে তারা পালিয়ে যায়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বারবার উচ্ছেদের পরও দখলবাজরা ওই জমিটি দখলের পায়তারা করছে। দখলবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

রিদিশা গ্রুপের আইনজীবী আরিফুজ্জানান বলেন, সিএস ও এসএ রেকর্ডীয় মালিকের কাছ থেকে জমিটি অধিগ্রহণ করে দুটি প্রতিষ্ঠানের নামে দেওয়া হয়। পরে ওই জমিটি সড়ক ও জনপথের নামে আরএস রেকর্ডভুক্ত হয়। কিন্তু সিএস ও এসএ রেকর্ডীয় মালিকের ওয়ারিশগণ ওই জমির দাবি করে দখল ও মার্কেট করে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা উচ্ছেদ করে সেখানে গাছের চারা রোপণ করে। গত শুক্রবার রাতে ওই জমিতে গাছের চারা কেটে কে বা কারা দখলের চেষ্টা করে। দখলবাজরা ভাবছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বর্তমানে তেমন সক্রিয় না। এই সুযোগে তারা জমিটি দখলের চেষ্টা করছে।

গাজীপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আরিফ হোসেন বলেন, অবৈধ দখলদারদের কাছ থেকে উচ্ছেদ করা সড়ক ও জনপদের জমিতে লাগানো গাছের চারা কে বা কারা কেটে ফেলেছে। তাদের এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি। তবে তাদের চিহ্নিত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামসহ ৩ বিভাগকে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google