Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :  গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম মো. আব্দুল কাদের সবুজ (৫৬)। তাঁর বাড়ি গাজীপুরা মোল্লাহবাড়ি মসজিদ এলাকায়। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তিঁনি একটি মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত কাদের মঙ্গলবার সন্ধ্যায় তার এক পরিচিতজনের সঙ্গে মোটরসাইকেলে করে গাজীপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। তিনি ছিলেন মোটরসাইকেলের পেছনে বসা। রাত আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে মোটরসাইকেলটি টঙ্গীর চেরাগআলী এলাকায় পৌঁছালে হঠাৎ করে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মো. হুমায়ন কবির বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google