নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

টঙ্গী পূর্ব থানা

Advertisement

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাফর উল্লাহ ফেনী জেলার করোচিয়া গ্রামের মৃত করিমুল্লাহর ছেলে।

পুলিশ জানায়, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন জাফর উল্লাহ। পথিমধ্যে ছিনতাইকারীরা পথরোধ করে তার গলা ও থুতনিতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সর্বস্ব ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহতাবস্থায় জাফর উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ বলেন, দুই ছিনতাইকারীর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন। অপরজন পুলিশ হেফাজতে রয়েছে।

মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ: গলায় কালো দাগ, পলাতক স্বামী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google