নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Tongi (1)

Advertisement

এ সময় উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিক্ষুব্ধ পথচারীরা জানান, ওই ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস তাঁকে চাকায় পিষ্ট করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার এসআই ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে।

কালীগঞ্জে পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি’র ঋণ বিতরণ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google