নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে টঙ্গীতে পুলিশি বাধায় বিএনপির ইফতার মাহফিল পণ্ড হয়ে গেছে। আজ বুধবার টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ কোনো নেতা-কর্মীকে আটক করেনি।

টঙ্গীতে বিএনপির ইফতার পার্টিতে পুলিশি বাধা

Advertisement

এর আগে বিকেল থেকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের দুটি দল ওই স্থানে গিয়ে সংগঠনের নেতা-কর্মীদের বেরিয়ে যেতে বলে। এ সময় বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, কাজী সায়েদুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন বলেন, ‘আজকের ইফতার মাহফিলের আয়োজন করতে পুলিশ আমাদের অনুমতি দিয়েছিল। হঠাৎ বিকেল ৫টার দিকে পুলিশের দুটি দল ইফতার মাহফিলে এসে সব কার্যক্রম বন্ধ করতে বলে। অন্যথায় আমাদের গ্রেপ্তার করবেন বলে জানায়। এ সময় আমাদের নেতা-কর্মীরা পাশের সড়কে দাঁড়িয়ে থাকে।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতা-কর্মীরা দুটি ভাগে বিভক্ত হয়ে আজ পাশাপাশি দুটি স্থানে অবস্থান নেয়। এতে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। সংঘর্ষ এড়াতে ইফতার মাহফিল নিয়ে সব নেতা-কর্মীদের স্থান ত্যাগ করতে বলা হয়। তাদের লিখিত কোনো অনুমতি ছিল না।

গাজীপুরে বিআরটি প্রকল্পের গণশুনানিতে তীব্র অসন্তোষ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google