Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান করে ৬ জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীসহ ১১ জন অপরাধীকে আটক ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসব ঘটনায় শুক্রবার (২৪ জুলাই) থানায় একাধিক মামলা দায়েরের পর শনিবার (২৫ জুলাই) সকলকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টায় টঙ্গী বাজার এলাকা থেকে ২১শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাত হোসেন শাহিন (২৫) ও হোসাইন (২০) নামে ২ চিহ্নিত মাদক বহনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় এনে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা শিকার করে উদ্ধারকৃত ইয়াবাগুলো তাদের মহাজন নোয়াখালী জেলার রায়পুর থানার সাগরদী গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম সবুজের। টঙ্গী আরিচপুর ভরান মসজিদ রোডে উজ্জল খানের বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

অভিযানের পর থেকে মাদকের চিহ্নিত ব্যবসায়ী সবুজ পলাতক রয়েছে। এর আগে টঙ্গী বিভিন্ন এলাকায় অভিযান করে পুলিশের পৃথক পৃথক দল মরকুন পশ্চিমপাড়া থেকে ২০ পিছ ইয়াবাসহ শিপনকে (১৯), এক কেজি গাঁজাসহ কেরানীরটেক থেকে ফারুককে (২৫) ও পূর্ব আরিচপুর এলাকায় নিজ বাসা থেকে পারভেজ হোসেনকে (২৪) পঞ্চাশ পিছ ফেন্সেডিলসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৬ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) রাতে এসব অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google