নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের টঙ্গীতে ছাত্রদের ওপর গুলি বর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মামুনুর রশিদ টিটু (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Gazipur

Advertisement

শুক্রবার (০৫ অক্টোবর) ভোরে টিটুকে টঙ্গীর পাগাড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মামুনুর রশীদ।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মামুনুর রশিদ টিটু টঙ্গীর পাগার এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর ৪৩ নম্বর ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির পদে রয়েছেন।

পুলিশ জানায়, গত ২০ জুলাই টঙ্গীর কলেজগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে আন্দোলনরত ছাত্র নয়ন হোসেন (২০) পায়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আহত নয়নের বাবা জাকির হোসেন ৭৯ জনের নাম উল্লেখ করে শনাক্ত আরও ১০০ জনকে ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে গত ১৮ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। এই মামলায় সন্দেহজনক আসামি হিসেবে পুলিশ যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তার করে।

কালীগঞ্জে পালিল হলো বিশ্ব শিক্ষক দিবস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google