Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক টাকা দিয়ে কয়েকটা এমএলএ কিনলেই তৃণমূলকে কেনা যায় না : মমতা
আন্তর্জাতিক ওপার বাংলা

টাকা দিয়ে কয়েকটা এমএলএ কিনলেই তৃণমূলকে কেনা যায় না : মমতা

By Shamim RezaDecember 30, 20202 Mins Read

টাকা দিয়ে কয়েকটা এমএলএ কিনলেই তৃণমূলকে কেনা যায় না : মমতা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : এবার পশ্চিমবঙ্গের বোলপুরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পাল্টা রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই রোড শোতে আবারও নোবেল-জয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকে হেনস্তার অভিযোগ নিয়ে সরব হলেন তিনি।

মমতা বলেন, ‘কিছুদিন ধরে কুকথায় রবীন্দ্রনাথ-অমর্ত্য সেনকে আক্রমণ করা হচ্ছে। বিশ্বভারতী, শান্তিনিকেতনের অপমান করা হচ্ছে।বিশ্বভারতীতে ঘৃণ্য রাজনীতির আমদানি করা হয়েছে। ঘৃণ্য-বিদ্বেষমূলক রাজনীতির আমদানি হয়েছে।’

কয়েকদিন আগেই যে বোলপুরে অমিত শাহ’র রোড শোতে ভিড় উপচে পড়েছিল, সেই জায়গাতেই তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় জনস্রোত। বীরভূমের রাঙামাটিতে পথ হাঁটলেন তিনি।

মমতা অমিত শাহ’র আক্রমণের জবাব দিলেন পদযাত্রার শেষে জামবুনির সভায়। কটাক্ষ করলেন অমিত শাহ’র আদিবাসীর বাড়িতে খাবার খাওয়ার ঘটনাকে। মমতা বলেছেন, প্রতি সপ্তাহে একবার চাই ফাইভ স্টারের খাবার। অথচ দেখাচ্ছে আদিবাসী বাড়ির খাবার। এভাবে আদিবাসীদের বরং অপমানই করা হচ্ছে বলে দাবি করেছেন মমতা। তিনি বলেছেন, আদিবাসীদের অপমান করার অধিকার নেই।

অমিত শাহ দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে ২০০ আসন পেয়ে জয়ী হবেন। সুযোগ পেলে সোনার বাংলা গড়বে বিজেপি। সেই দাবিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখানোর দরকার নেই। সোনার বাংলার স্রষ্টা রবীন্দ্রনাথই। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলই জয়ী হবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ’২১ আমাদের গর্ব, ’২১ আমাদের পথ দেখাবে। ‘বহিরাগতদের ঢুকিয়ে দেবে, ভোটার তালিকায় নাম তুলুন।’

তিনি বলেন, ‘গ্রামে বহিরাগত দেখলে, পুলিশে খবর দিন। ভো কাট্টা করে বিরোধীদের উড়িয়ে দিন’। নাম না করে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, এদের দলীয় পতাকা বহন করে এজেন্সির লোকেরা। এদিন টাকা ছড়িয়ে ভোট কিনতে চাইছে বলেও অভিযোগ করেছেন তিনি। মমতা বলেন, ‘কেউ টাকা দিলে গরিব মানুষ নিয়ে নিন। কিন্তু ভোটে ওদের বিদায় দিন।’

তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ বিজেপিতে সামিল হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন মমতা বলেছেন, ‘টাকা দিয়ে কয়েকটা এমএলএ কিনে নিলেই, তৃণমূলকে কেনা যায় না।

বিশ্বভারতীর পরিস্থিতি নিয়েও বিজেপিকে নিশানা করেন তিনি। বলেছেন, ‘বিজেপির মার্কামারাকে বিশ্বভারতীর উপাচার্য করে নিয়ে এসেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুরে আমরা এসব করি না।

কৃষি আইনের বিরুদ্ধে চলতি কৃষক আন্দোলনের প্রসঙ্গও উঠে এসেছে মমতার ভাষণে। তিনি বলেছেন, ‘কৃষকদের আন্দোলন চলছে একমাসের উপর ধরে।’ কেন্দ্রের নয়া কৃষি আইনকে কৃষকদের স্বার্থবিরোধী বলে অভিযোগ করেছেন তিনি। মমতা বলেছেন, ‘কৃষকদের জমির ফসল নিয়ে পালিয়ে যাবে, এই ভারত তৈরি করছে বিজেপি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026
Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

July 8, 2026
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026

Latest News

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa