
ইমরান খান বলেন, ভারতীয় সেনা নিয়ন্ত্রণরেখা পার হয়ে দিনের পর দিন হামলা চালাচ্ছে। ওই হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। হামলার মাত্রা ক্রমে বেড়েই চলেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত এ নিয়ে ভারতকে সতর্ক করা। নিয়ন্ত্রণরেখার অন্যদিকে তারা যাতে হামলা না চালায় তা নিয়ে ভারতকে সতর্ক করা উচিত।
ইমরান খান আরও বলেন, আন্তর্জাতিক মহল ও ভারতকে একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই, নিয়ন্ত্রণরেখার ওপার থেকে টানা হামলা করা হচ্ছে। হামলা চলতে থাকলে পাকিস্তানের পক্ষে নীরব দর্শক হয়ে থাকা অসম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



