
গতকাল বৃহস্পতিবার সকালে ১১.৩০ নাগাদ এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রিন্স জর্জ’স কান্ট্রি দমকল বিভাগের মুখপাত্র মার্ক ব্র্যাডি। ইউএস ৫০ হাইওয়ের ধারেই ছোট্ট বিমানবন্দর। টেক অফের পরেই বিমানটি হাইওয়ের ওপরে এসে পড়ে। তারপরেই সামনের একটি গাড়িকে ধাক্কা মারে প্লেনটি।
গাড়ির দুই আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের আঘাত গুরুতর। অল্পবিস্তর আহত হয়েছেন বিমানের দুই যাত্রী। বিমানের পাইলট জুলিয়াস টলসনের একটি ব্যক্তিগত প্লেন। বিমানে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



