আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাস’ বলছে মার্কিন সংস্থা এফবিআই। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত এগুবে এই সূত্র ধরে। খবর সিএনএনের।

Advertisement
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী প্যাট্রিক ক্রুসিয়াস অভিবাসী ও হিস্পানিক বিদ্বেষী। হামলার আগে অনলাইনে পোস্ট করা এক ‘ইশতেহারে’ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকে সমর্থন জানায় সে।

মার্কিন গণমাধ্যম জানায়, হামলাকারী বিভিন্ন টুইটেও লাতিন আমেরিকান অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতো। ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করে এমন অনলাইন গ্রুপে অ্যাকটিভ ছিলো সে।

প্যাট্রিকের টুইটার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রশংসা করা হয়েছে।

হামলা চালাতে ৯ ঘণ্টা গাড়ি চালিয়ে এল পাসো শহরে এসেছিলো এই শেতাঙ্গ বর্ণবাদী। এল প্যাসো থেকে প্রায় ৬৫০ মাইল (১০৪৬ কিলোমিটার) পূর্বে অ্যালেনের ডালাস-অঞ্চল নগরীর বাসিন্দা সে।

রবিবার টেক্সাসের এল পাসো শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২৬ জন। স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র-মেক্সিকান সীমানা থেকে কয়েক মাইল দূরে সিয়ালো ভিস্তা শপিং মলের কাছে খুচরা বিক্রির দোকান ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুকধারী হামলা চালায়।

হামলার পর ২১ বছর বয়সী এই তরুণ আত্ম-সমর্পণ করে এবং সেই একমাত্র হামলাকারী বলে মনে করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google