Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ট্যুরিস্টদের জন্য ফ্রি ভিসা স্কিমের মেয়াদ বাড়াল শ্রীলংকা
আন্তর্জাতিক ট্র্যাভেল

ট্যুরিস্টদের জন্য ফ্রি ভিসা স্কিমের মেয়াদ বাড়াল শ্রীলংকা

By Protik HossainFebruary 14, 2020Updated:February 14, 20202 Mins Read

ট্যুরিস্টদের জন্য ফ্রি ভিসা স্কিমের মেয়াদ বাড়াল শ্রীলংকা

Advertisement
জুমবাংলা ডেস্ক : পর্যটকদের জন্য ফ্রি ভিসা স্কিমের মেয়াদ চলতি বছরের এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে শ্রীলংকা। গত বছরের আগস্টে স্কিমটি চালু করেছিল দেশটি। শ্রীলংকার মন্ত্রিসভার যুগ্ম-মুখপাত্র রমেশ পাথিরানা এ তথ্য জানিয়েছেন। খবর ইকোনমিক টাইমস।

গতকাল রমেশ পাথিরানা জানান, ফ্রি ভিসা কর্মসূচির সাফল্য পাওয়া গেছে। যে কারণে বুধবার পর্যটন ও বিমান চলাচলমন্ত্রী প্রকল্পটির মেয়াদ আরো তিন মাস বাড়ানোর প্রস্তাব দেন। এরই মধ্যে মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করেছে বলে জানিয়েছেন পাথিরানা।

মন্ত্রিসভার যুগ্ম-মুখপাত্র বলেন, ছয় মাসে ৪৮টি দেশের পর্যটকরা শ্রীলংকায় ফ্রি ভিসার অনুমতি পেয়েছেন। এসব দেশের পর্যটকরা বর্ধিত মেয়াদেরও সুবিধা অব্যাহতভাবে পাবেন। মন্ত্রিসভার হিসাবে শ্রীলংকায় আগত পর্যটকদের ১০-১২ শতাংশই ফ্রি ভিসা স্কিমের কারণে আসছে।

শ্রীলংকার পর্যটন শিল্প কর্মসূচিটি অব্যাহত রাখার জন্য সরকারের কাছে লবিং করলেও কর্মসূচিটি থেকে রাজস্ব ক্ষতির কথা জানিয়েছে সরকার।

গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত শ্রীলংকায় পর্যটক আগমন ১৫ শতাংশ কমে ১০ লাখে দাঁড়িয়েছে। মূলত গত বছরের ইস্টার সানডের সন্ত্রাসী বোমা হামলা ও চলতি বছরের শুরুতে নভেল করোনাভাইরাসের কারণে দ্বীপরাষ্ট্রটিতে পর্যটক আগমনের হার কমেছে।

পাথিরানা বলেন, নভেল করোনাভাইরাসের বিস্তারে বৈশ্বিক পর্যটক প্রবাহে অবনতি ঘটেছে। এ পরিস্থিতিতে ভিসা স্কিমের মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে দেশের পর্যটন শিল্প।

উল্লেখ্য, সাধারণত ৩০ দিনের পর্যটন ভিসার জন্য ৩৫ ডলার ফি রাখা হয় শ্রীলংকায়, যা খুব সহজেই যেকোনো সময় অনলাইনে পাওয়া যায়। এছাড়া দেশটিতে অনঅ্যারাইভাল ভিসা সুবিধাও রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa