বেইজিং সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুরিভোজ করিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৪ মে) ডোনাল্ড ট্রাম্পকে বাছাই করা বিভিন্ন চীনা সুস্বাদু খাবার পরিবেশন করেছেন জিনপিং। খাবারের মেন্যু মার্কিন প্রেসিডেন্টের খুঁতখুঁতে রুচির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

প্রেসিডেন্টের সঙ্গে ভ্রমণরত সাংবাদিকদের দেওয়া একটি তালিকা অনুসারে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় ভোজসভায় অতিথিরা ‘টমেটো স্যুপে লবস্টার, ‘ক্রিস্পি বিফ রিবস’, ‘বেইজিং রোস্ট ডাক’, ‘মৌসুমি সবজির স্ট্যু’, ‘সর্ষের সসে ধীরে ধীরে রান্না করা স্যামন’ এবং ‘প্যান-ফ্রাইড পর্ক বান’ খেয়েছেন।
বেইজিং রোস্ট ডাক চীনের রাজধানী শহরের সিগনেচার ডিশ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে প্যান-ফ্রাইড পর্ক বান সাংহাই সহ চীনের দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি ক্লাসিক নাস্তা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ডেজার্ট হিসেবে রয়েছে ‘ট্রাম্পেট শেল-আকৃতির পেস্ট্রি’, তিরামিসু এবং বিভিন্ন ধরনের ফল ও আইসক্রিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


