Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ট্রাম্পের তাৎক্ষণিক পদত্যাগ চাইছে ৫৭ শতাংশ নাগরিক
আন্তর্জাতিক

ট্রাম্পের তাৎক্ষণিক পদত্যাগ চাইছে ৫৭ শতাংশ নাগরিক

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 10, 20212 Mins Read

ট্রাম্পের তাৎক্ষণিক পদত্যাগ চাইছে ৫৭ শতাংশ নাগরিক

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় দেশের মধ্যেই মানুষের ক্ষোভের কারণে হয়ে উঠেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই তাণ্ডব ছিল নজিরবিহীন। এই ঘটনায় সারাবিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পার্লামেন্ট ভবনে সহিংসতায় উসকানি দেওয়ার কারণে ট্রাম্পের পদত্যাগ চাইছে বিভিন্ন মহল। এমনকি প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই ট্রাম্পের অপসারণ চায় দেশটির ৫৭ শতাংশ নাগরিক।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ প্রতিষ্ঠান ইপসস পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত জরিপে দেখা গেছে, গত নভেম্বরে ট্রাম্পকে ভোট দেওয়া প্রতি দশজনের মধ্যে সাতজনই পার্লামেন্ট ভবনে উগ্র ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘোর বিরোধী।

তবে এদের মধ্যে বেশ কিছু মানুষ এখনই ট্রাম্পকে অপসারণের পক্ষে না থাকলেও বেশিরভাগই তার তাৎক্ষণিক পদত্যাগ চায়। মাত্র দু’সপ্তাহ পরেই আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসবেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু বুধবার ক্যাপিটল ভবনে হামলার ঘটনার পর তার আগেই ট্রাম্পকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বুধবার ক্যাপিটল ভবনে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় উগ্র ট্রাম্প সমর্থকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালাতে হয় পুলিশকে। এই ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। ট্রাম্পের উসকানিতেই এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্যাপিটলে তাণ্ডবের ঘটনায় ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলই নিন্দা জানিয়েছে।

আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন ট্রাম্প। তার আগ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ক্ষমতা হস্তান্তরে তার হাতে দুই সপ্তাহেরও কম সময় বাকি আছে। কিন্তু ক্যাপটল ভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে এখনই তার ওপর পদত্যাগের চাপ বাড়ছে।

এদিকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এবং ডেমোক্র্যাট দলের অন্যান্য সদস্যদের বিশ্বাস ট্রাম্পকে এখনই ক্ষমতাচ্যুত করা উচিত। এক বিবৃতিতে পেলোসি জানিয়েছেন, ‘এটা ডেমোক্র্যাট সদস্যদের আশা যে, প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে পদত্যাগ করবেন। কিন্তু তিনি যদি তা না করেন তবে আমি নীতি-নির্ধারক কমিটিকে সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী ট্রাম্পকে অভিশংসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেব।’

অর্থাৎ ট্রাম্পের হাতে এখন দু’টি পথ খোলা। এক স্বেচ্ছায় পদত্যাগ করা অথবা অভিশংসিত হয়ে ক্ষমতাচ্যুত হওয়া। কোনটা গ্রহণ করবেন সেটা তার সিদ্ধান্ত। ন্যান্সি পেলোসি বলছেন, ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে সব বিকল্পই হোয়াইট হাউসের হাতে আছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa