Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলার ঘোষণা টিকটকের
আন্তর্জাতিক

ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলার ঘোষণা টিকটকের

By Sibbir OsmanAugust 23, 20202 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : টিকটকের সঙ্গে মার্কিন কোম্পানির ব্যবসায়িক যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা জারি করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে অ্যাপটির মালিকানাধীন প্রতিষ্ঠানটি বাইটড্যান্স। খবর বিবিসির।
ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলার ঘোষণা টিকটকের

Advertisement

সম্প্রতি নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সেপ্টেম্বরের ভেতর চীনা কোম্পানি বাইটড্যান্সকে তাদের টিকটক অ্যাপের ইউএস ভার্সন হয় বিক্রি করতে হবে, না হয় ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। পরে সময়সীমা বাড়িয়ে ১২ নভেম্বর পর্যন্ত করেন।

যুক্তরাষ্ট্রে ছোট ভিডিও বানানোর অ্যাপটির প্রায় ৮০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী আছেন।

টিকটক জানিয়েছে, তারা প্রায় এক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হয়েছে।

কোম্পানির একজন মুখপাত্র শনিবার বিবৃতিতে বলেন, ‘নির্বাহী আদেশের পর আমাদের হাতে আর কোনো অপশন নেই। আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে চ্যালেঞ্জ জানাচ্ছি।’

বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহে আইনি প্রক্রিয়া শুরু করতে চায় টিকটক।

টিকটক নিষিদ্ধের কথা ট্রাম্প কয়েক বছর ধরেই বলে আসছেন। তার শঙ্কা, চীন সরকারকে আমেরিকার তথ্য সরবরাহ করে অ্যাপটি।

এমন আলোচনার ভেতর সম্প্রতি টিকটকের বিরুদ্ধে নির্বাহী আদেশে সই করেন তিনি। ওই আদেশের পর জানা যায়, মাইক্রোসফট অ্যাপটি কিনে নেয়ার চেষ্টা করছে।

মাইক্রোসফটকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ছোট ভিডিও বানানোর এই অ্যাপ অধিগ্রহণ করার আগে কোম্পানিটি নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ খতিয়ে দেখবে।

নিজেদের ব্লগ পোস্টে মাইক্রোসফট গত সপ্তাহে লিখেছিল, যুক্তরাষ্ট্রের জন্য টিকটক অর্থনৈতিকভাবে কতটা লাভবান হতে পারে তার একটা তালিকা সরকারের কাছে দেয়া হবে।

মাইক্রোসফটের আশা, টিকটকের মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে তারা ১৫ সেপ্টেম্বরের ভেতর আলোচনা শেষ করতে পারবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026

Latest News

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa