Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তে প্রস্তাব পাস
আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তে প্রস্তাব পাস

By Shamim RezaNovember 1, 20192 Mins Read

image-140085-1572583572

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত এগিয়ে নিতে একটি প্রস্তাব পাস করেছে দেশটির প্রতিনিধি পরিষদ। এর ফলে অভিশংসন তদন্তের বিষয়ে আর কোনো বাধা থাকল না।

বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে ২৩২-১৯৬ ভোটে এ প্রস্তাব পাস হয়। রিপাবলিকান সদস্যরা বিরোধীতা করলেও এ প্রস্তাব পাস হয়।

অভিশংসন তদন্ত নিয়ে পুরো হাউজে এটিই প্রথম ভোট। এতে করে প্রকাশ্যে শুনানি অনুষ্ঠান এবং তদন্তের পরবর্তী ধাপে যাওয়ার পট প্রস্তুত হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত নিয়ে পুরো হাউসে এটিই প্রথম ভোট। এতে করে প্রকাশ্যে শুনানি অনুষ্ঠান এবং তদন্তের পরবর্তী ধাপে যাওয়ার পট প্রস্তুত হলো।

দুইজন ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। কোনো রিপাবলিকান সদস্যই প্রস্তাবটি সমর্থন করেননি এবং গত বছর রিপাবলিকান পার্টি ছেড়ে যাওয়া একজন স্বতন্ত্র সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

এই প্রস্তাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করা হবে কিনা শুধু এমনটি নয় বরং ট্রাম্পের আইনজীবী কী কী অধিকার পাবেন প্রস্তাবনায় তার বলা হয়েছে।

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এ ভোটই ছিল ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের পক্ষে সমর্থনের প্রথম আনুষ্ঠানিক পরীক্ষা। হোয়াইট হাউস এ ভোটাভুটির নিন্দা করেছে।

গত ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্প কথা বলেন। এ সময় তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের ইউক্রেনে অতীত ব্যবসার দুর্নীতির তদন্তের জন্য জেলেনস্কিকে চাপ দেন। এই কথোপকথনের তথ্য ফাঁস হওয়ার পর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ২৪ সেপ্টেম্বর থেকে অভিশংসন তদন্ত শুরু করে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

ডেমোক্র্যাটদের অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে জিততেই বিদেশি শক্তিকে অনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট, যা বিশ্বাসঘাতকতার নামান্তর।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি গত আগস্ট থেকে এ বিষয়ে তদন্ত শুরুর নির্দেশ দেন। তখন ভোটাভুটি ছাড়াই এ বিষয়ে কার্যক্রম শুরু হওয়ায় এই তদন্তকে অবৈধ বলে দাবি করছিলেন রিপাবলিকানরা।

সম্প্রতি আদালত সেই দাবি খারিজ করে দেয়। হোয়াইট হাউস এই তদন্তে কোনও রকম সহযোগিতা করবে না বলেও জানিয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa