Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে তেলে ভাসল রাস্তাঘাট, পাতিল ভরে নিয়ে গেলো এলাকাবাসী
জাতীয় বিভাগীয় সংবাদ

ট্রেনের মুখোমুখি সংঘর্ষে তেলে ভাসল রাস্তাঘাট, পাতিল ভরে নিয়ে গেলো এলাকাবাসী

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 27, 2020Updated:October 27, 20202 Mins Read
ট্রেনের মুখোমুখি সংঘর্ষে তেলে ভাসল রাস্তাঘাট, পাতিল ভরে নিয়ে গেলো এলাকাবাসী
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।  ঝিনাইদহের কোটচাঁদপুরে এ দুর্ঘটনায় ঘটে।  এ ঘটনায় তেলবাহী ট্রেন এবং লাইনের ব্যাপক ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খুলনা-যশোরের সাথে সারাদেশের রেলযোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। দুই পাশে আটকা পড়ে আছে পাঁচটি ট্রেন।

এলাকাবাসী জানান, কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেলস্টেশনের প্লাটফর্মের পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে। তারা জানান, রাত পৌনে ২টার দিকে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে পড়েন। এ সময় তারা দেখেন তেলবাহী ট্রেনের কন্টেইনার তিনটি (বিটিও) লাইনের ধারে উল্টে পড়ে আছে। কন্টেইনার ফেটে তেল পড়ে আশপাশের গর্ত ভরে যায়, রাস্তায় তেলের যেন স্রোত বয়ে যায়। এসময় তারা বাড়ি থেকে পাতিল এনে তেল ভরে নিয়ে যান।

ট্রেনের মুখোমুখি সংঘর্ষে তেলে ভাসল রাস্তাঘাট, পাতিল ভরে নিয়ে গেলো এলাকাবাসী

সাবদারপুর রেলস্টেশন মাস্টার জানান, রাত ১টা ৪২মিনিটে প্রথমে দর্শনা থেকে খুলনাগামী মালবাহী ডিজিএম-২৬ ডাউন ট্রেনটিকে স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়া হয়। ট্রেনটি প্লাটফর্মে ঢুকে দাঁড়ানোর মুহূর্তে খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি অপরদিক থেকে সিগন্যাল অমান্য করে ১ নম্বর লাইনে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ভোরে ঈশ্বরদী থেকে ১২০ টনের ক্ষমতাসম্পন্ন উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার কাজ শেষে লাইন মেরামতের পর দুপুর ১২ থেকে ১টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

রেল সূত্রে জানা গেছে, প্রতিটি কন্টেইনারে ২৬ হাজার লিটার ডিজেল ছিল। যা সম্পূর্ণ পড়ে নষ্ট হয়ে গেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa