Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক টয়লেটে যাওয়ারও ফুসরত নেই, ডায়াপার পরেই কাজ করছেন চিকিৎসকরা
আন্তর্জাতিক

টয়লেটে যাওয়ারও ফুসরত নেই, ডায়াপার পরেই কাজ করছেন চিকিৎসকরা

By Sibbir Osmanজানুয়ারি 26, 2020Updated:জানুয়ারি 26, 20203 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : রহস্যময় করোনাভাইরাসের বিরুদ্ধে রীতিমত যুদ্ধে নেমেছেন চীনের চিকিৎসকরা। গত কয়েকদিনে কয়েক হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসকদের দম ফেলারও সময় নেই। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত সেখানে ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Picture uploaded to social media on January 25, 2020 by the Central Hospital of Wuhan show medical staff attending to patients, in Wuhan, China. THE CENTRAL HOSPITAL OF WUHAN VIA WEIBO /via REUTERS THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. MANDATORY CREDIT. NO RESALES. NO ARCHIVES. MUST ON SCREEN COURTESY “THE CENTRAL HOSPITAL OF WUHAN VIA WEIBO”.
Advertisement

এতো বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন যে, চিকিৎসকরা টয়লেটে যাওয়ারও সময় পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে প্রাপ্ত বয়স্কদের ডায়াপার পরেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। এ থেকেই বোঝা যাচ্ছে সেখানকার পরিস্থিতি কতটা ভয়াবহ।

উহান শহরের হাসপাতালে কর্মরত এক নার্সের দাবি, সেখানে ইতোমধ্যেই প্রায় এক লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাস্ক পরে হাসপাতালে রোগীদের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন ওই নার্স। তিনি বলছেন, সরকারিভাবে যে সংখ্যা বলা হচ্ছে প্রকৃতপক্ষে আক্রান্তের সংখ্যা আরও কয়েক গুণ বেশি।

যদিও সরকারি কর্মকর্তারা বলছেন, নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় দুই হাজার মানুষ। গত ডিসেম্বরের শেষের দিকে হুবেই প্রদেশের রাজধানী শহর উহানে প্রথম ফ্লু টাইপের এই করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে।

এমন এক সময় এই ভাইরাসটি দেখা দিল যখন চীন নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। নববর্ষের ছুটিতে চীনের কোটি কোটি মানুষ দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরতে যায়। সারাদেশেই উৎসবের পরিস্থিতি বিরাজ করে।

এমন অবস্থায় এই ভাইরাস আরও বেশি ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সে কারণে নববর্ষের অনেক অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। পরিস্থিতি খারাপ হতে শুরু করায় চীনা কর্তৃপক্ষ উহান থেকে চলাচলকারী সকল যানবহন বন্ধ ঘোষণা করেছে। হুবেই প্রদেশে ভ্রমণে কড়া সতর্কতা জারি করেছে দেশটির সরকার।

উহানে রবিবার থেকেই প্রাইভেট যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হবে। করোনাভাইরাসের বিস্তারের আশঙ্কায় এই শহরের বাসিন্দাদের অন্য কোথাও চলে যাওয়া কিংবা শহরে কাউকে আসতে দেয়াও হচ্ছে না।

চীনে প্রাদুর্ভাব ঘটলেও বর্তমানে অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রেও লোকজন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এদিকে চীন থেকে ফেরা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে সন্দেহ করছে ইসরায়েল।

শনিবার ওই ব্যক্তিকে তেল আবিবের শেবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটিতে এর আগেও কয়েকজনকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেসব ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার পর ভাইরাসের উপস্থিতি না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়।

উহানে নজিরবিহীন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। তারা ঘণ্টার পর ঘণ্টা বিশ্রাম ছাড়াই কাজ করে যাচ্ছেন। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে শহরের হাসপাতালগুলো লোকজনে পরিপূর্ণ। কোথাও পা ফেলারও জায়গা নেই। সব হাসপাতালেই রোগীর ভিড় লেগে আছে।

রোগীদের শরীর থেকে যেন এই ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য পুরো শরীর ঢাকা পোশাক এবং মাস্ক পরে চিকিৎসায় নিয়োজিত রয়েছেন হাসপাতালের কর্মীরা। এই পোশাক বার বার খোলাটাও বেশ কঠিন ও সময় সাপেক্ষ। এমন পরিস্থিতিতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বার বার পোশাক বদলাতে রাজি নন তারা।

এদিকে সামাজিক মাধ্যমে এক চীনা চিকিৎসক বলেন, আমরা জানি যে আমাদের এই সুরক্ষিত পোশাকটিই হয়েতো আমাদের কাছে সর্বশেষ। আমরা কোনো কিছুই নষ্ট করতে চাচ্ছি না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে আমিরাতের চাকরির বাজার

জুন 14, 2026
ট্রাম্পের ইরান নীতি

ট্রাম্পের ইরান নীতি নিয়ে বারাক ওবামার বিস্ফোরক মন্তব্য

জুন 14, 2026
সৌদি

সৌদিতে থাকতে হলে মানতে হবে নতুন নিয়ম

জুন 14, 2026
Latest News
ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত

বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে আমিরাতের চাকরির বাজার

ট্রাম্পের ইরান নীতি

ট্রাম্পের ইরান নীতি নিয়ে বারাক ওবামার বিস্ফোরক মন্তব্য

সৌদি

সৌদিতে থাকতে হলে মানতে হবে নতুন নিয়ম

স্বর্ণের পোশাক

সবচেয়ে দামি স্বর্ণের পোশাক প্রদর্শনীতে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম, দাম কত জানেন

ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন

আজ ট্রাম্পের জন্মদিন

ডোনাল্ড ট্রাম্প

আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থান ইরানের

পালিয়ে বিয়ে

পালিয়ে বিয়ে করায় মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সৌদি

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

সরিয়ে ফেলা

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

ফের উত্তাল

সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa