
জানা যায়, ওই গ্রামের আব্দুর রহমান (মটকি)’র বাড়িতে একটি লিচুগাছে ছোট ছোট লিচু ধরেছে। ওই গাছে লিচুর একটি থোকায় লিচুর সাথে একটি আম ধরতে দেখা যায়। বিষয়টি মটকির নাতি হৃদয় প্রথম দেখতে পায়। সে বিষয়টি তার দাদাকে জানালে এলাকার লোকজন বিষয়টি জানতে পারেন।
ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে এলাকার লোকজন ঘটনাটি দেখার জন্য সেখানে ভীড় জমান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন জেলার লোকজন এক নজর দেখার জন্য সেখানে যাচ্ছেন এবং বিষয়টি নিজের চোখে দেখে আসছেন। এ বিষয়ে বলিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তি বলেন, ঘটনাটি অলৌকিক। এ জাতীয় ঘটনা এর আগে চোখে পরেনি। তবে লিচুর সাথে আমধরার ঘটনা দেখার জন্য বিভিন্ন এলাকার লোকজন ছুটে আসেছেন সেখানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



