Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ডায়ানার কালো পোশাকটি প্রতিশোধের প্রতীক হলো যেভাবে
আন্তর্জাতিক

ডায়ানার কালো পোশাকটি প্রতিশোধের প্রতীক হলো যেভাবে

By Saiful Islamঅক্টোবর 9, 20223 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৯৪ সালের জুনের এক বিকেল। গাড়ি থেকে নামলেন এক ‘রাজকুমারী’। গন্তব্য লন্ডনের কেনসিংটন গার্ডেনের সার্পেন্টাইন গ্যালারিতে আয়োজিত ভ্যানিটি ফেয়ারের একটি পার্টি। মুহূর্তেই সব গণমাধ্যম, ক্যামেরা তাঁর দিকে ঘুরে গেল। তিনি প্রিন্সেস ডায়ানা। পরনে কাঁধখোলা, আঁটসাঁট একটা কালো সিল্কের ককটেল ড্রেস। পরবর্তী বেশ কিছুদিন রাজপরিবারের নানা বিষয়–আশয় ছাপিয়ে আলোচনার কেন্দ্র হয়ে উঠল সেই কালো পোশাক। বিশ্ব গণমাধ্যম ডায়ানার সেই আউটফিটের নাম দেয় ‘রিভেঞ্জ ড্রেস’ বা প্রতিশোধের পোশাক।
ডায়ানা

Advertisement

কেন প্রতিশোধের পোশাক?
ডায়ানার প্রতি সৎ থাকতে পারেননি প্রিন্স চার্লস। তিনি তখন ক্যামিলার প্রেমে মত্ত। দুজনেই বিবাহিত সম্পর্কের প্রায় এক যুগ পর ১৯৯২ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন। ফলে ১৯৯২ সাল থেকে রাজপরিবার আর ডায়ানা হয়ে যায় দুই পক্ষ। আর গণমাধ্যমে সব সময়ই রাজপরিবারের চেয়ে ডায়ানার পাল্লা ছিল ভারী। পার্টিতে আসলে অন্য একটি পোশাক পরার কথা ছিল। শেষ মুহূর্তে মত বদলে কালো ককটেল মিনি ড্রেসটির দিকে হাত বাড়ান ডায়ানা। আরও তিন বছর আগে পোশাকটি বানিয়েছিলেন ডায়ানার ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ান। তখন ডায়ানা পোশাকটি সম্পর্কে বলেছিলেন, ‘অতিরিক্ত সাহসী’। কিন্তু ওই রাতের পার্টির জন্য ডায়ানা কেন যেন শেষ মুহূর্তে মত বদলে ওই পোশাকটিই পরেন।

সেই রাতে একসঙ্গে দুটি ঘটনা ঘটেছিল
১৯৯৪ সালের জুনের সেই রাতে আসলে একটি নয়, একসঙ্গে দুটি ঘটনা ঘটেছিল। ডায়ানা যখন পার্টির প্রধান অতিথি, তখন প্রিন্স চার্লস জাতীয় টেলিভিশনে বহু বছর পর একটা সাক্ষাৎকার দিতে বসেছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনি কি আপনার স্ত্রীর প্রতি বিশ্বস্ত?’ উত্তর দিতে কয়েক সেকেন্ড সময় নেন প্রিন্স। তারপর বলেন, ‘হ্যাঁ।’ তারপর একটু থেমে বলেন, ‘আমাদের সম্পর্ক এমনভাবে ভেঙে গেল কোনোভাবেই যা আর জোড়া লাগানো যায় না, এর আগপর্যন্ত (আমি স্ত্রীর প্রতি সৎ ছিলাম)।’ এভাবেই চার্লস তাঁর পরকীয়ার কথা পরোক্ষভাবে হলেও পুরো বিশ্বের সামনে স্বীকার করে নেন। আসলে অস্বীকার করারও উপায় ছিল না। চার্লস ও ক্যামিলার প্রেম ছিল ‘ওপেন সিক্রেট’।

এরপরই পোশাকটিকে ডাকা শুরু হলো রিভেঞ্জ ড্রেস। কেননা, রাজপরিবারের কোনো নারী সদস্য এ রকম পোশাক পরে জনসমক্ষে আসতে পারেন না। আর এমন পোশাক পরতে হবে, যাতে কোনোভাবেই ক্লিভেজ দেখা না যায়। ডায়ানার পোশাকটি মোটেও রাজকীয় নিয়মকানুনের ভেতর পড়ে না। রাজপরিবারের নারী সদস্যদের কাঁধখোলা পোশাক পরার নিয়ম নেই। হাঁটুর ওপরে দৈর্ঘ্য, এমন ছোট পোশাকও পরাও বারণ। আর হাতে গ্লাভসও বাধ্যতামূলক। সেসব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ডায়ানার এই পোশাক পরাটা ছিল একটা সাহসী সিদ্ধান্ত।

১৯৮১ সালে, বাগদানের পর আর বিয়ের আগে ডায়ানা এ রকম আঁটসাঁট কাঁধখোলা ছোট পোশাক পরে একটা পার্টিতে উপস্থিত হয়েছিলেন। সেই সময়ই তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছিল। ডায়ানার স্টাইলিশ অ্যানা হার্বে ডায়ানার ওই দিনের লুক নিয়ে বলেন, ‘আগের দিন রাতে অন্য একটি পোশাকের ব্যাপারে সম্মত হয়েছিলাম আমরা। ডায়ানাও মত দিয়েছিলেন। শেষ মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে এই পোশাক তুলে নেন। আর সঙ্গে কী কী গয়না পরবেন, কেমন সাজবেন, তা–ও তাৎক্ষণিকভাবে নিজে ঠিক করেন। এটা যেমন বিশ্বের জন্য চমক ছিল, আমাদের জন্যও।’

১৯৯৭ সালে, মৃত্যুর দুই মাস আগে, একটা এইডস হাসপাতালে দাতব্যকাজের জন্য নিজের ৭৯টি গাউন দেন ডায়ানা, সেখানে ভ্যালেন্তিনো, ভারসাচে, ডিওরের সঙ্গে ছিল এই কালো ড্রেসটিও। ৬৫ হাজার পাউন্ডে বিক্রি হয় পোশাকটি। বাংলাদেশি অর্থমূল্যে যা ৭১ লাখ ৫৩ হাজার টাকার সমান!

জিপিএস অনুসরণে নদীতে পড়ে মৃত্যু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

জুন 9, 2026
মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

জুন 9, 2026
মতবিরোধের ইঙ্গিত

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প: মার্কিন দূত

জুন 9, 2026
Latest News
আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

মতবিরোধের ইঙ্গিত

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প: মার্কিন দূত

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

ব্যর্থ হলে

‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

ট্রাম্প

ইসরায়েল ইরানে ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে: ট্রাম্প

বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

রাস্তায় থুতু

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি

সোনার দাম

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

নারী প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হান সিয়ং-সুক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa