জুমবাংলা ডেস্ক: নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পশ্চিম পাশের দেয়ালের বাইরের ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement
গতকাল বুধবার সকালে ড্রেন থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে।
নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



