
সিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে চালক অন্য কোনও আরোহীকে বহন করতে পারবেন না। এই সিদ্ধান্ত আগামীকাল বুধবার (৩০ জুন) থেকে কার্যকর হবে। নগরীর জনসাধারণের মধ্যে করোনাভাইরাসের বিস্তার রোধে নতুন এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সিএমপির পক্ষ থেকে আরও বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় ইতোমধ্যে সরকারিভাবে দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। লক্ষ্য করা গেছে, লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছেন অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছেন। ফলে একই হেলমেট বারবার বিভিন্ন মানুষ ব্যবহার করছেন। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় নগরীর জনসাধারণকে জরুরি প্রয়োজনে মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে অনুরোধ করেছে সিএমপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



