জুমবাংলা ডেস্ক : ঢাকা থেকে খুলনা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চালু হলো পরীক্ষামূলক ট্রেন। রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেনটি ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশনে এসে পৌঁছায়। পরে এটি ১০টা ৪০ মিনিটে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও উৎসুক জনতা স্বাগত জানায়। আগামী ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

Advertisement

প্রতিদিন ৩টি ট্রেন ঢাকা থেকে খুলনায় চলাচল করবে। ঢাকা থেকে খুলনা পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩ ঘণ্ট। সাধারণ যাত্রীরা বাস ভাড়ার চেয়ে কম খরচে এবং কম সময়ে গন্তব্য স্থানে পৌঁছাতে পারবে। ইতোমধ্যেই রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। নতুন করে টিকিটের বুথ বাড়ানো হচ্ছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, যাত্রীদের চাপ বিবেচনা করে ঢাকা-খুলনা রুটে চলাচল করবে তিনজোড়া ট্রেন। আনুষ্ঠানিকভাবে ট্রেন চালু হওয়ার খবরে সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উৎফুল্লতা দেখা গেছে।

এর আগে ঢাকা থেকে ভাঙ্গা-ফরিদপুর-রাজবাড়ী হয়ে খুলনার দূরত্ব ছিল ৩৬৭ কিলোমিটার। বর্তমানে ঢাকা-ভাঙ্গা-যশোর হয়ে খুলনা পর্যন্ত যাওয়ার ফলে এর দূরত্ব কমে দাড়াচ্ছে ১৭২ কিলোমিটার। এর ফলে খরচ ও সময় ২টিই সাশ্রয় হবে।

প্রাথমিকভাবে সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেসসহ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত প্রতিদিন তিন জোড়া করে ট্রেন চলাচল করবে বলে জানা গেছে। প্রতিদিন ভোর ৬টা, বেলা সাড়ে ১২টা, দুপুর আড়াইটা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা থেকে ছেড়ে যশোর, নড়াইল, ভাঙ্গা হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় পৌঁছাবে। এতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। প্রস্তাবনায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। নতুন রুটে ট্রেন চালুর খবরে দারুণ উচ্ছ্বসিত ভাঙ্গাসহ খুলনা অঞ্চলের সাধারণ যাত্রীরা।

বামনকান্দা রেলস্টেশনে বিষয়টি নিয়ে কথা হয় ঢাকা থেকে ফেরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে।৷ তাদের চোখে মুখে উচ্ছাসের ছাপ। এদের মধ্যে আদনান বাপ্পি ও সোহেল বারী নামে দুইযাত্রী জানান, কাজের জন্য প্রতি সপ্তাহে তাদের ঢাকায় যেতে হয়। বাসে যাওয়ার চেয়ে ট্রেনে যাতায়াত বেশ আরামদায়ক।

শায়লা খন্দকার নামে আরেক যাত্রী জানান, খুলনা থেকে ঢাকায় ট্রেনে করে যেতে আগে সময় লাগত প্রায় ৮ ঘণ্টা। এখন খুলনা থেকে ঢাকা যাওয়া যাবে মাত্র তিন ঘণ্টায়। এটা সত্যিই দারুণ খবর। আমরাসহ দক্ষিণাঞ্চলের মানুষ খুবই আনন্দিত। আমাদের খরচ ও সময় দুটিই সাশ্রয় হবে।

স্থানীয় সাংবাদিক অধ্যাপক দীলিপ দাস জানান, ‘খুলনা থেকে ঢাকায় নতুন এই রুটে ট্রেন চলাচলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এলাকার সাশ্রয়ী খরচে যাতায়াত ও পণ্য পরিবহন করতে পারবে। ফলে মানুষের অর্থনৈতিকভাবে বৈপ্লবিক পরিবর্তন হবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান

এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকিবুর রহমান আকন্দ জানান, আনুষ্ঠানিকভাবে রোববার (২৪ নভেম্বর) ঢাকা থেকে খুলনা পরীক্ষামূলক ট্রেন চালু হয়েছে । আগামী ১ ডিসেম্বর আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হবে। প্রতিদিন থেকে ৩টি ট্রেন ঢাকা থেকে খুলনায় চলাচল করবে। এতে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা। আবার খুলনা থেকে ঢাকা পদ্মা সেতু হয়ে ঢাকা চলাচল করবে। এ জন্য আমদের প্রস্তুতি সম্পন্ন করেছি। নতুন করে টিকিটের বুথও বাড়ানো হচ্ছে।

রাজবাড়ী রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর শফিকুর রহমান জানান, পরীক্ষামূলক ট্রেনটির যাত্রা নিরাপদ করতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.