Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এত ভুল!
জাতীয় শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এত ভুল!

By Shamim RezaJanuary 27, 20212 Mins Read

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এত ভুল!

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞপ্তিতে ভুল বিরল কোনো ঘটনা নয়। বিভিন্ন সময় বাংলা বিজ্ঞপ্তির একাধিক ভুল নিয়ে গণমাধ্যমে খবরও হয়েছে। সবশেষ বিশ্ববিদ্যালয়টির এক বিজ্ঞপ্তিতে বানান ও ব্যাকরণগত ভুল নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে।

গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল থেকে বিভাগসমূহকে ওয়েবসাইট আধুনিকীকরণ প্রসঙ্গে একটি চিঠিতে এই ভুল দেখা গেছে।

সেলের পরিচালক অধ্যাপক ড. রহমত উল্লাহ স্বাক্ষরিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা ওই বিজ্ঞপ্তির বাংলা অংশে ছয়টি এবং ইংরেজি অংশে চারটিসহ মোট ১০টি ভুল লক্ষ্য করা গেছে।

বিজ্ঞপ্তির বাংলা অংশের দ্বিতীয় লাইনে লেখা হয়েছে─ ‘সকল ইনস্টিটিউটসমূহের।’ তৃতীয় লাইনে একইভাবে লেখা হয়েছে ‘সকল কেন্দ্রসমূহ।’ বাংলা ব্যাকরণ অনুসারে- এই শব্দগুচ্ছে বাহুল্যদোষ হয়েছে। যেখানে বহুবচনবাচক শব্দ ‘সকল’ আছে সেখানে বহুবচন নির্দেশক ‘সমূহ’ লেখা হলে বাহুল্যদোষ হবে। ওই দুই ভুলের শুদ্ধরূপ হবে ‘সকল ইনস্টিটিউট’ অথবা ‘ইনস্টিটিউটসমূহের।’ আর তৃতীয় লাইনের ভুলের শুদ্ধরূপ হবে ‘সকল কেন্দ্র’কে অথবা ‘কেন্দ্রসমূহকে।’

বিজ্ঞপ্তির বাংলা অংশের বাকি দুটি ভুল হলো-তৃতীয় লাইনে লেখা ‘উৎযাপনকে’ এটির সঠিকরূপ হবে ‘উদযাপনকে।’ সর্বশেষ ভুল হলো- বিজ্ঞপ্তির পঞ্চম লাইনে লেখা ‘বিষয় গুলির’। এটির শুদ্ধরূপ হবে বিষয়গুলির। কারণ বাংলা ব্যাকরণ অনুসারে বহুবচন-জ্ঞাপক-গুলি/-গুলো/-রা/-এরা/-গণ/-বৃন্দ/-সমূহ- এগুলোর কোনোটাই পৃথকভাবে বসবে না, আগের শব্দের সাথে যুক্ত থাকবে৷ যেমন: বইগুলি, চিঠিগুলো, লেখকগণ, সাহিত্যিকবৃন্দ, গ্রন্থসমূহ ইত্যাদি।

বিজ্ঞপ্তির ইংরেজি অংশে চারটি ভুল লেখা হয়েছে। সেগুলো হলো Department institutes Short History এখানে institutes শব্দের শেষে অ্যাপসট্রফি চিহ্ন হবে। একইভাবে লেখা হয়েছে Teachers profile এখানে Teachers শব্দের শেষে অ্যাপসট্রফি চিহ্ন হবে।

এই বিজ্ঞপ্তির ইংরেজি অংশের বাম সাইডের শেষ শব্দগুচ্ছে লেখা হয়েছে Regulation for degree তার আগের শব্দ Publications in pdf form হওয়ায় নিচের শব্দে সামন্তরিকভাবে Regulations for degree হবে। ইংরেজি অংশের আরেক জায়গায় লেখা হয়েছে Extra curriculum activities এখানে curriculum নয় curricular হবে।

অধ্যাপক ড. রহমত উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং আইন অনুষদের ডিনও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এ অধ্যাপক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি।

বিজ্ঞপ্তিতে ভুলের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. রহমত উল্লাহ এই প্রতিবেদককে বলেন, ‘৯৬টি বিভাগ/ইনস্টিটিউটের চিঠিতে আমি সরাসরি স্বাক্ষর করিনি। আমার যে স্বাক্ষরে বিজ্ঞপ্তিটি গেছে সেটা ইলেকট্রনিক সিগনেচার ছিল। তবে বিজ্ঞপ্তির ভুলগুলো আইকিউএসি সেন্টারে মার্ক করে পাঠালে ভবিষ্যতে কর্মকর্তাদের সতর্ক থাকতে বলবো।’

নামপ্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘রাজনীতির কালো থাবায় ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ক্ষত-বিক্ষত। বিশ্ববিদ্যালয়ের নেতৃবর্গের বক্তব্য, গুণাবলি, লেখার সারবস্তু দেখলেই বিশ্ববিদ্যালয়টির চিত্র ফুটে উঠে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa