Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাবিতে রাজনীতি নিষিদ্ধ ও ডাকসু নির্বাচনের দাবি
জাতীয়

ঢাবিতে রাজনীতি নিষিদ্ধ ও ডাকসু নির্বাচনের দাবি

By Bhuiyan Md TomalSeptember 7, 20242 Mins Read

ঢাবিতে রাজনীতি নিষিদ্ধ ও ডাকসু নির্বাচনের দাবি

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধরনের দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধকরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একদল শিক্ষার্থী এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে একটি রক্তচোষা, ফ্যাসিস্ট, স্বৈরাচার সরকারকে বিতাড়িত করা হয়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে আমরা ঢাকা-বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আপনাকে অভিভাবক হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই দেশে একটি সরকার স্বৈরাচারী হয়ে উঠে কয়েকটি সিস্টেমের মাধ্যমে- তন্মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি অন্যতম, যেখানে বারবার এই সিস্টেমের পুঁজি করা হয় সাধারণ শিক্ষার্থীদের। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত পনেরো বছরে বিভিন্ন ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্রলীগ যে সিস্টেম চালু করে রেখেছিল তা থেকে পরিত্রাণ পেতে সাধারণ শিক্ষার্থীরা মরিয়া হয়ে আছে। এমনকি দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি পরিপক্ব করার তাগিদে তারা ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করে। হলগুলোতে গেস্টরুম, গণরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক প্রহসন চালানো হয় শুধু তাদের ফ্যাসিবাদি স্বার্থ হাসিল করার জন্য।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ধরনের নোংরা দলীয় রাজনীতির বিপক্ষে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিরাজনীতিকরণের পক্ষে নয়, বরং গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ শিক্ষার্থীদের অভিভাবক নির্বাচন করার পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। ইতোমধ্যে আন্দোলনের সময় বিভিন্ন হল থেকে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। স্মারকলিপিগুলো এই স্মারকলিপির সঙ্গে সংযুক্ত করা হলো।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ চাই। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার মুক্তির ৯ দফা দাবির অন্যতম প্রধান দাবি ছিল ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা’। এই দাবির সঙ্গে সংহতি রেখে অবিলম্বে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধকরণের লক্ষ্যে গৃহীত দুই দফা হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) দিতে হবে।

সংবাদ সম্মেলনে জিয়া হলের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফরহাদ হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ সেশনের সিয়াম ফেরদৌস ইমন, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের হৃদয় আহম্মেদ এবং অ্যাকাউন্টিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী নাফিউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

July 4, 2026
Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

July 4, 2026
কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

July 4, 2026

Latest News

Logo

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

Pak

১৯৭১ সালে পাকিস্তানি মিলিটারির গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ

কৃষি কর্মকর্তা

তিন মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ সম্বোধন কৃষি কর্মকর্তার

Ortho

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য : অর্থমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি করলে বদলি নয়, আরও বড় শাস্তির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শাওন

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

3-no

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিক্ষার্থী

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন সেই ৯ শিক্ষার্থী

APS

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa