
ঢামেক সূত্রে জানা যায়, ভ্রূণটির বয়স ১২ সপ্তাহ এবং বর্তমানে ভ্রুণটি হাসপাতালের মর্গে রয়েছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় এলাকার একটি যাত্রী ছাউনিতে ভ্রূণটি পড়ে থাকতে দেখে এক শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে ফোন দেয়। পরে প্রক্টরিয়াল টিম ভ্রূণটি উদ্ধার করে এবং শাহবাগ থানায় জানানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, রোকেয়া হলের সামনের যাত্রী ছাউনির বেঞ্চের নিচ থেকে একটি ভ্রূণ উদ্ধার করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সহায়তায় ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, সন্ধ্যায় ভ্রুণটি কে বা কারা ফেলে রেখে গেছে সে বিষয়ে জানতে সিসি টিভির ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



