
নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে কুইবেকের সেন্ট-এ্যাসপ্রিট এয়ারফিল্ডে। ওই তরুণীর বয়স মাত্র ২০ বছর। তিনি রানওয়ের কাছে ট্রাক্টরে বসে মাঠের ঘাস কাটছিলেন। সোমবার দুপুর ১টার আগে বিমানটি নামার সময় এই দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র মার্ক টিজার বলেন, দুর্ঘটনার সময় ওই নারী ট্রাক্টরে ছিলেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গুরুতর আহত তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
এই ঘটনায় বিমানের পাইলটকেও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনায় ট্রাক্টরের পাশাপাশি বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়।
খবরে বলা হয়েছে, বিমানটি ছিল চীনের নির্মিত সোভিয়েত ইয়াকোভলেভ ইয়াক-৫২ মডেল বা নানচং সিজে-৬ মডেলের।
ঘটনার পর কানাডার পরিবহণ নিরাপত্তা বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



