
শনিবার ( ১৯ অক্টোবর ) তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠিয়েছে। সে স্থানীয় গোপালদী পৌরসভাধীন উলুকান্দী এলাকার প্রদীপ কুমার সাহার ছেলে। এর আগে শুক্রবার রাতে একই এলাকার এক যুবতী তাকে প্রধান আসামি করে মামলা করেন।
বাদী এজাহারে উল্লেখিত করেন, ২০১৭ সাল থেকে তার সঙ্গে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই সুবাদে বিভিন্ন সময় বিনোদন কেন্দ্রে ঘুরতে নিয়ে সুশান্ত সাহা তার সঙ্গে বেশ কিছু অশ্লীল স্থিরচিত্র মোবাইলে ধারণ করে রাখে। পরে এসব ছবি বন্ধু-বান্ধবকে সরবরাহ করাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে বাদীকে আরও কিছু অশ্লীল ভিডিও এবং স্থিরচিত্র দিতে বাধ্য করা হয়।
তিনি মামলায় আরও উল্লেখ্য করেন, এক পর্যায়ে তাকে শারীরিক সর্ম্পক গড়ে তোলারও প্রস্তাব দেয়া হয়। তাতে তিনি রাজী হচ্ছিলেন না। পরে স্থানীয় এক নারীর মোবাইলে পূর্বে ধারণকৃত কিছু ভিডিও এবং স্থিরচিত্র সরবরাহ করা হয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


